শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ
১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খিলক্ষেতে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহাকাশে নতুন ইতিহাস গড়ার পরীক্ষায় ধাক্কা খেল মাস্কের স্টারশিপ বিচ্ছেদের জল্পনার মাঝে গোবিন্দর বাহুডোরে কে এই নারী? মাদকমুক্ত ও পরিচ্ছন্ন সমাজ গড়ার প্রত্যয়ে কর্ণসূতিতে দুই শতাধিক সুপারি গাছ রোপণ সিংড়া পৌর জামায়াতের পুনরায় আমির নির্বাচিত হলেন মাওলানা সাদরুল উলা আমাজনে ভয়াবহ দাবানল, ব্রাজিলের পারা রাজ্যে জরুরি অবস্থা জারি ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সচেতন হওয়ার আহ্বান রাষ্ট্রপতির নতুন করে আমার জন্ম হয়েছে কেন সাগরে ডুবিয়ে দেওয়া হলো মার্কিন জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৫৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট পরিচালনার মাধ্যমে এর কার্যক্রম শুরু হবে।

শনিবার (১৪ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে তৃতীয় টার্মিনাল উদ্বোধন ও চালুকরণ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা শেষে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনাল চালুর ক্ষেত্রে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ দায়িত্ব অনুযায়ী প্রস্তুতি সম্পন্ন করতে হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ১৬ ডিসেম্বর টার্মিনালটির কার্যক্রম আংশিকভাবে শুরু করা সম্ভব হবে। পরবর্তী সময়ে এটি পূর্ণাঙ্গভাবে চালুর জন্য প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নির্ধারিত সময়ে টার্মিনালটির কার্যক্রম শুরু নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

সভায় টার্মিনাল চালুর প্রস্তুতি হিসেবে ইমিগ্রেশন বুথে কার্যক্রম শুরু, ব্যাগেজ বেল্ট ও প্রয়োজনীয় স্ক্যানার স্থাপন, ট্রায়াল অপারেশন পরিচালনা এবং চুক্তি স্বাক্ষরসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করা হয়।

সভায় ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়বিষয়ক) গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।

এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব, বেবিচক, মন্ত্রণালয় এবং জাপানিজ কনসোর্টিয়ামের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভায় গৃহীত সিদ্ধান্তগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সংস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান মন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর