শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ
১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খিলক্ষেতে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহাকাশে নতুন ইতিহাস গড়ার পরীক্ষায় ধাক্কা খেল মাস্কের স্টারশিপ বিচ্ছেদের জল্পনার মাঝে গোবিন্দর বাহুডোরে কে এই নারী? মাদকমুক্ত ও পরিচ্ছন্ন সমাজ গড়ার প্রত্যয়ে কর্ণসূতিতে দুই শতাধিক সুপারি গাছ রোপণ সিংড়া পৌর জামায়াতের পুনরায় আমির নির্বাচিত হলেন মাওলানা সাদরুল উলা আমাজনে ভয়াবহ দাবানল, ব্রাজিলের পারা রাজ্যে জরুরি অবস্থা জারি ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সচেতন হওয়ার আহ্বান রাষ্ট্রপতির নতুন করে আমার জন্ম হয়েছে কেন সাগরে ডুবিয়ে দেওয়া হলো মার্কিন জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মহাকাশে নতুন ইতিহাস গড়ার পরীক্ষায় ধাক্কা খেল মাস্কের স্টারশিপ

অনলাইন ডেস্ক: / ৬৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

বিশালাকৃতির স্টারশিপ রকেটের দুই অংশকেই উৎক্ষেপণ টাওয়ারের যান্ত্রিক বাহু দিয়ে ধরে অবতরণ করানোর পরীক্ষায় ধাক্কা খেল ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স।

শুক্রবারের পরীক্ষামূলক উড্ডয়নে রকেটের নিচের অংশ সুপার হেভি বুস্টারকে টাওয়ারের বিশেষ যান্ত্রিক বাহুতে (চপস্টিকস) ধরার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত সেটিকে সমুদ্রে নামিয়ে দেওয়া হয়। সমুদ্রে পড়ার সময় এতে আগুন ধরে যায়।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের বোকা চিকায় স্টারবেস উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্থানীয় সময় শুক্রবার বিকাল ৪টা ৪৫ মিনিটে ১২৪ মিটার উচ্চতার রকেটটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়। প্রায় সাড়ে ছয় মিনিট পর বুস্টারটি উৎক্ষেপণ টাওয়ারে ফিরিয়ে ধরে ফেলার কথা ছিল। তবে নিরাপত্তার কারণে পরিকল্পনা পরিবর্তন করা হয়।

এদিকে রকেটের ওপরের অংশ ‘শিপ’ মহাকাশে যাত্রা অব্যাহত রেখেছে। এটি স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্কের জন্য ২৬টি স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করছে। পৃথিবীকে ১৪ বার প্রদক্ষিণের পর উৎক্ষেপণের প্রায় সাড়ে ২২ ঘণ্টা পর এটি ফিরে আসবে। তখন সেটিকে ধরার দ্বিতীয় প্রচেষ্টা চালানো হবে কি না, তা মহাকাশে অবস্থানকালে রকেটটির পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে স্পেসএক্স।

এর আগে তিনটি পরীক্ষামূলক উড্ডয়নে সুপার হেভি বুস্টারকে সফলভাবে ধরে ফেলেছিল প্রতিষ্ঠানটি। তবে ওপরের অংশ শিপকে এখনও এভাবে অবতরণ করানো সম্ভব হয়নি।

স্টারশিপকে সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য করার লক্ষ্য স্পেসএক্সের। সফল হলে মহাকাশযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে। এ প্রযুক্তি ২০২৮ সালে চাঁদে মানুষ পাঠানোর নাসার পরিকল্পনার জন্যও গুরুত্বপূর্ণ। চন্দ্রাভিযানে নভোচারীদের অবতরণের জন্য স্টারশিপকে বিশেষ ল্যান্ডারে রূপান্তরের চুক্তি রয়েছে স্পেসএক্সের সঙ্গে।

তবে নির্ধারিত সময়ে এ লক্ষ্য অর্জন নিয়ে অনিশ্চয়তা রয়েছে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ব্লু অরিজিনের রকেটের পরীক্ষায়ও বিপর্যয় ঘটেছে। সব মিলিয়ে চাঁদে মানুষ পাঠানোর মার্কিন পরিকল্পনা বাস্তবায়নে দুই প্রতিষ্ঠানের সামনে বড় প্রযুক্তিগত চ্যালেঞ্জ রয়েছে। সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর