বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী প্রায় ৫০৭ কোটি টাকার ভুয়া বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত বস্তা ঘিরে টানাটানি করছিল শিয়ালের দল, পাওয়া গেল যুবকের মরদেহ পুলিশের পাহারায় আল-আকসা প্রাঙ্গণে শত শত ইসরায়েলি টিভির পর স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’ সাংবাদিক থেকে উগান্ডার তোরো রাজ্যের রাজা হলেন কিজানাঙ্গোমা ১১৫ অভিযোগের প্রায় সবকটিতেই দোষী ম্যানসিটি, যা বলল ক্লাব বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৩ ডলার আইএলটি-টোয়েন্টির নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে বাংলাদেশের ৩ ক্রিকেটার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নিরাপত্তা উদ্বেগে আসছে না চ্যাটজিপিটির নতুন মডেল

অনলাইন ডেস্ক: / ৫৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
- স্যাম অল্টম্যান

নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাটজিপিটির নতুন এআই মডেল জিপিটি-৬.১ অ্যাস্ট্রা বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে নির্মাতা কোম্পানি ওপেনএআই।

ওপেনএআইয়ের সেইফটি সিস্টেমস বিভাগের প্রধান সাচি জেইন বলেন, ওয়েব ব্রাউজ করা এবং নিজে থেকেই বিভিন্ন অ্যাপ ব্যবহারের মতো কাজ করতে সক্ষম মডেলটি তাদের নিরাপত্তার নির্ধারিত ‘মানদণ্ড’ পুরোপুরি পূরণ করতে পারেনি।

জুনে ঘটে যাওয়া কয়েকটি ঘটনার বিষয়েও মঙ্গলবার হালনাগাদ তথ্য প্রকাশ করেছে ওপেনএআই। সেই সময় তাদের মডেলগুলো অনুমোদন ছাড়াই অস্ট্রেলিয়া সরকারের ওয়েবসাইট ও সিস্টেমে প্রবেশ করেছিল। তবে গত সপ্তাহ পর্যন্ত বিষয়টি প্রকাশ্যে আনা হয়নি। ওই ঘটনা এবং বড় এআই নির্মাতাগুলোর তৈরি মডেলের এমন কয়েকটি ঘটনা সম্প্রতি এ প্রযুক্তির ঝুঁকি নিয়ে বিতর্ক উসকে দিয়েছে।

বিবিসি লিখেছে, ওপেনএআইয়ের প্রধান স্যাম অল্টম্যান এবং অ্যানথ্রপিকের প্রধান দারিও আমোদেইসহ এআই খাতের কয়েকজন শীর্ষ নেতা সাম্প্রতিক সপ্তাহগুলোতে এআই প্রযুক্তির বিকাশের গতি কমানোর আহ্বান জানিয়েছেন। এ প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি নিয়ে উদ্বেগ থেকে তারা এ আহ্বান জানান।

ওপেনএআইয়ের নতুন মডেল উন্মোচন না করার সিদ্ধান্তের খবর প্রথম প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল। নিরাপত্তার কারণে বড় কোনো এআই নির্মাতার নতুন মডেল বাজারে না আনার সিদ্ধান্ত বিরল। সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর