বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াতঃ প্রতিমন্ত্রী মীর শাহে আলম গাজীপুরে ডাকাতি রোধে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুই পাশের ঝোপঝাড় পরিষ্কার নিউগিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেফতার পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুইজনের ৭ দিনের কারাদণ্ড চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী প্রায় ৫০৭ কোটি টাকার ভুয়া বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত বস্তা ঘিরে টানাটানি করছিল শিয়ালের দল, পাওয়া গেল যুবকের মরদেহ পুলিশের পাহারায় আল-আকসা প্রাঙ্গণে শত শত ইসরায়েলি টিভির পর স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গুগল ফটোসে নতুন ৫ সুবিধা

অনলাইন ডেস্ক: / ৪৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ছবি সংরক্ষণ ও খোঁজার জন্য গুগল ফটোসের ব্যবহার বেশ জনপ্রিয়। এবার ছবির সংগ্রহ ব্যবস্থাপনা, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সম্পাদনা ও ব্যক্তিগত তথ্য সুরক্ষার সুবিধা বাড়াতে পাঁচটি নতুন ফিচার যুক্ত করছে গুগল। জেমিনি, ডিজিটাল ওয়ারড্রোব, মুডস, রিমিক্স টেমপ্লেটস ও উন্নত মার্কআপ—নতুন এসব সুবিধায় ছবি খোঁজা ও সম্পাদনা আরও সহজ হবে।

জেমিনি দিয়ে ছবি খোঁজা ও সম্পাদনা

বড় ছবির সংগ্রহ থেকে প্রয়োজনীয় ছবি খুঁজতে দীর্ঘ সময় ধরে স্ক্রল করার প্রয়োজন কমাবে জেমিনি-ভিত্তিক নতুন সুবিধা। নির্দিষ্ট নির্দেশনা দিলে এআই প্রয়োজনীয় ছবি খুঁজে দিতে পারবে। পাশাপাশি ছবিতে বিভিন্ন ধরনের পরিবর্তনও করা যাবে। তবে শুরুতে এই সুবিধা সীমিতসংখ্যক গুগল এআই প্রো ও আলট্রা গ্রাহকের জন্য চালু করা হচ্ছে।

ছবি থেকেই তৈরি হবে ডিজিটাল ওয়ারড্রোব

নতুন ডিজিটাল ওয়ারড্রোব ফিচার ছবিতে থাকা পোশাক শনাক্ত করে সেগুলোর আলাদা ডিজিটাল সংগ্রহ তৈরি করবে। এতে ব্যবহারকারীরা নিজেদের পোশাক সহজে খুঁজে নিতে পারবেন। বিভিন্ন পোশাক মিলিয়ে নতুন সাজ তৈরি এবং ভার্চুয়ালি সেটি কেমন দেখাবে, তাও দেখার সুযোগ থাকবে। শুরুতে অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য ভারত, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে সুবিধাটি চালু করা হচ্ছে।

মুডস বদলে দেবে ছবির আবহ

ছবির সামগ্রিক চেহারা ও আবহ পরিবর্তনের জন্য ব্যবহার করা যাবে মুডস। এতে ৩৫ মিলিমিটার ফিল্ম বা ২০০০-এর দশকের ডিজিটাল ক্যামেরার মতো বিভিন্ন দৃশ্যধর্মী ধরন প্রয়োগ করা যাবে। সাধারণ ফিল্টারের পরিবর্তে ছবির সামগ্রিক রূপ বদলে দেওয়াই এই ফিচারের লক্ষ্য। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এটি বিশ্বজুড়ে চালু করা হচ্ছে।

রিমিক্স টেমপ্লেটসে সহজে তৈরি হবে নতুন ছবি

গুগল ফটোসে যুক্ত হচ্ছে ১৫টি নতুন রিমিক্স টেমপ্লেট। এসব টেমপ্লেট ব্যবহার করে ছবিতে বিভিন্ন নকশা ও নির্দেশনা যোগ করা যাবে। যেমন জন্মদিনের কার্ডের মতো সৃজনশীল নকশা তৈরি করা সম্ভব হবে। ফলে ছোটখাটো ছবি সম্পাদনার জন্য আলাদা অ্যাপ ব্যবহারের প্রয়োজন কমতে পারে।

মার্কআপে ব্যক্তিগত তথ্য ঢাকার সুবিধা

গুগল ফটোসের মার্কআপ টুলেও নতুন সুবিধা যুক্ত হয়েছে। রিডাক্ট পেন ব্যবহার করে ছবি বা স্ক্রিনশটে থাকা ব্যক্তিগত ও গোপন তথ্য ঢেকে রাখা যাবে। স্কেচ করার সময় কলমের পুরুত্ব নিয়ন্ত্রণের সুবিধার পাশাপাশি ছবিতে লেখার জন্য নতুন ফন্টও যুক্ত করা হয়েছে। এসব সুবিধা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর