নাটোরের সিংড়া পৌর জামায়াতে ইসলামীর ২০২৭-২৮ সেশনের জন্য পুনরায় আমির নির্বাচিত হয়েছেন শোলাকুড়া আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা সাদরুল উলা। এর মাধ্যমে তিনি আবারও সংগঠনটির পৌর আমিরের দায়িত্ব পেয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, ২০২৭-২৮ সেশনের জন্য রোকনদের প্রত্যক্ষ ভোটে সিংড়া পৌর জামায়াতে ইসলামীর আমির হিসেবে তাঁর নাম পুনর্নির্বাচিত হয়েছে। নতুন সেশনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, দলীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় এবং স্থানীয় পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব পালনের বিষয়গুলো তাঁর ওপর ন্যস্ত থাকবে।
এদিকে মাওলানা সাদরুল উলা আসন্ন সিংড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশ নেওয়ার কথা রয়েছে। ফলে তাঁর পুনরায় পৌর আমির নির্বাচিত হওয়ার বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে।শিক্ষকতার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে জামায়াতের স্থানীয় সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন বলে জানা গেছে।