শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সর্বশেষ
বিচ্ছেদের জল্পনার মাঝে গোবিন্দর বাহুডোরে কে এই নারী? মাদকমুক্ত ও পরিচ্ছন্ন সমাজ গড়ার প্রত্যয়ে কর্ণসূতিতে দুই শতাধিক সুপারি গাছ রোপণ সিংড়া পৌর জামায়াতের পুনরায় আমির নির্বাচিত হলেন মাওলানা সাদরুল উলা আমাজনে ভয়াবহ দাবানল, ব্রাজিলের পারা রাজ্যে জরুরি অবস্থা জারি ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সচেতন হওয়ার আহ্বান রাষ্ট্রপতির নতুন করে আমার জন্ম হয়েছে কেন সাগরে ডুবিয়ে দেওয়া হলো মার্কিন জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’? আফগানিস্তানে মার্কিন সেনাদের যুদ্ধাপরাধের তদন্ত বন্ধ করল আইসিসি অনলাইন ডেস্ক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের গভীর সমুদ্রে জেলেদের জীবন রক্ষায় স্যাটেলাইট প্রযুক্তি বসাচ্ছে সরকার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিচ্ছেদের জল্পনার মাঝে গোবিন্দর বাহুডোরে কে এই নারী?

অনলাইন ডেস্ক: / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

বলিউড অভিনেতা গোবিন্দকে ঘিরে প্রেমের গুঞ্জন যেন কিছুতেই পিছু ছাড়ছে না। অভিনেত্রী কোমল রানী স্বর্ণকারের সঙ্গে তার কথিত সম্পর্ক নিয়ে কয়েক মাস ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই জল্পনায় নতুন করে ঘি ঢাললেন কোমল নিজেই। নিজের আসন্ন ছবি ‘রূপা’র প্রচারে গোবিন্দর সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। আর তাতেই আবারও আলোচনায় এই দুই তারকা।

কোমলের বলিউডে অভিষেক হতে যাচ্ছে ‘রূপা’ ছবির মাধ্যমে। ছবিটির প্রচারের অংশ হিসেবে সম্প্রতি ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘রূপার সুন্দর কিছু ঝলক।’ তবে ছবির দৃশ্যগুলো প্রকাশ্যে আসতেই নজর কাড়ে গোবিন্দ ও কোমলের ঘনিষ্ঠ উপস্থিতি।

ছবিগুলোতে কখনো পাশাপাশি দাঁড়িয়ে, কখনো একে অপরকে জড়িয়ে ধরে পোজ দিতে দেখা যায় তাঁদের। একটি ছবিতে পেছন থেকে কোমলকে ধরে রেখেছেন গোবিন্দ। অন্য ছবিতে অভিনেত্রীর কোমরে হাত রেখে দাঁড়িয়ে আছেন তিনি।

আবার কোথাও দুজনকে হাত ধরে একসঙ্গে হাঁটতেও দেখা গেছে। তাঁদের চোখেমুখের অভিব্যক্তি ও ঘনিষ্ঠ ভঙ্গি দেখে নতুন করে শুরু হয়েছে আলোচনা।

ছবিতে গোবিন্দর পরনে ছিল সাদা ব্লেজার, কালো ট্রাউজার ও বড় আকারের সানগ্লাস। অন্যদিকে কোমলকে দেখা গেছে ল্যাভেন্ডার রঙের শাড়ি ও নীল কারুকাজ করা বেগুনি ব্লাউজে। ছবিগুলো মূলত আসন্ন সিনেমার প্রচারের জন্য হলেও তাঁদের কথিত প্রেমের গুঞ্জন আবারও সামনে নিয়ে এসেছে।

যেভাবে শুরু বিতর্ক

গোবিন্দ ও কোমলের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয় ‘রূপা’ ছবির ঘোষণা আসার পর থেকেই। তবে গণেশ চতুর্থীতে মুম্বাইয়ের লালবাগচা রাজা মণ্ডপে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর সেই আলোচনা আরও জোরালো হয়। বিশেষ করে কোমলের কপালে সিঁদুর দেখা যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা জল্পনা।

পরে সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে গোবিন্দ এসব গুঞ্জনকে পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করেন। তাঁর বক্তব্য, ব্যক্তিগত ভাবমূর্তি নষ্ট করতেই এ ধরনের আলোচনা ছড়ানো হচ্ছে।

অন্যদিকে গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজাকে উদ্দেশ্য করে কোমলও একসময় মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ‘যে ঘর আগে থেকেই ভাঙা, সেখানে কেউ আর ঘর ভাঙতে পারে না।’ এরপর বিষয়টি নিয়ে সুনীতা ও কোমলের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যও সামনে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর