শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সর্বশেষ
বিচ্ছেদের জল্পনার মাঝে গোবিন্দর বাহুডোরে কে এই নারী? মাদকমুক্ত ও পরিচ্ছন্ন সমাজ গড়ার প্রত্যয়ে কর্ণসূতিতে দুই শতাধিক সুপারি গাছ রোপণ সিংড়া পৌর জামায়াতের পুনরায় আমির নির্বাচিত হলেন মাওলানা সাদরুল উলা আমাজনে ভয়াবহ দাবানল, ব্রাজিলের পারা রাজ্যে জরুরি অবস্থা জারি ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সচেতন হওয়ার আহ্বান রাষ্ট্রপতির নতুন করে আমার জন্ম হয়েছে কেন সাগরে ডুবিয়ে দেওয়া হলো মার্কিন জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’? আফগানিস্তানে মার্কিন সেনাদের যুদ্ধাপরাধের তদন্ত বন্ধ করল আইসিসি অনলাইন ডেস্ক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের গভীর সমুদ্রে জেলেদের জীবন রক্ষায় স্যাটেলাইট প্রযুক্তি বসাচ্ছে সরকার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আফগানিস্তানে মার্কিন সেনাদের যুদ্ধাপরাধের তদন্ত বন্ধ করল আইসিসি অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক: / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
-ফাইল ছবি

আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

একই সঙ্গে ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর গোষ্ঠীটির কর্মকাণ্ডের ওপর তদন্তে বেশি গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালতের বিচারকেরা।

শুক্রবার প্রকাশিত আদালতের নথি অনুযায়ী, বৃহস্পতিবার এ সিদ্ধান্ত দেওয়া হয়। এতে বলা হয়েছে, তদন্ত পরিচালনা ও প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহের ক্ষেত্রে কৌঁসুলির দফতর ‘উল্লেখযোগ্য সীমাবদ্ধতার’ মুখে পড়েছে।

যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের হেগভিত্তিক আইসিসির মধ্যে দীর্ঘদিনের বিরোধের প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত এল। মার্কিন কর্মীদের বিরুদ্ধে অপরাধের তদন্ত এবং ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় ওয়াশিংটন আইসিসির বর্তমান ও সাবেক ১৩ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

এ সিদ্ধান্তের ফলে ২০২১ সাল থেকে কার্যত স্থবির হয়ে থাকা মার্কিন সেনাদের বিরুদ্ধে তদন্তের পাশাপাশি খোরাসান প্রদেশভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএসের (আইএসকেপি) বিরুদ্ধে তদন্তও বন্ধ হচ্ছে। তবে কৌঁসুলির দফতর জানিয়েছে, তারা ইতোমধ্যে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত অক্টোবরে বলেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনওভাবেই মার্কিন নাগরিকদের আইসিসির বিচারের মুখোমুখি হতে দেবেন না। তিনি আদালতটিকে ‘ইট খুলে’ ভেঙে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখারও হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, ২০২০ সালে আফগানিস্তানে আইসিসির তদন্ত শুরু হয়। ২০০২ সাল থেকে আফগান সরকারি বাহিনী, তালেবান, মার্কিন সেনা ও গোয়েন্দা সংস্থার সদস্যদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের অভিযোগ এতে অন্তর্ভুক্ত ছিল। ২০২১ সালে তৎকালীন প্রধান কৌঁসুলি করিম খান প্রমাণ সংগ্রহের জটিলতার কথা উল্লেখ করে মার্কিন বাহিনীর বিরুদ্ধে তদন্তকে অগ্রাধিকারের তালিকা থেকে সরিয়ে দেন। গত বছর তালেবান নেতাদের বিরুদ্ধে চারটি গ্রেফতারি পরোয়ানাও জারি করে আদালত।

যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয় এবং আদালতের এখতিয়ারও স্বীকার করে না। সূত্র: আল-জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর