শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ
১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খিলক্ষেতে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহাকাশে নতুন ইতিহাস গড়ার পরীক্ষায় ধাক্কা খেল মাস্কের স্টারশিপ বিচ্ছেদের জল্পনার মাঝে গোবিন্দর বাহুডোরে কে এই নারী? মাদকমুক্ত ও পরিচ্ছন্ন সমাজ গড়ার প্রত্যয়ে কর্ণসূতিতে দুই শতাধিক সুপারি গাছ রোপণ সিংড়া পৌর জামায়াতের পুনরায় আমির নির্বাচিত হলেন মাওলানা সাদরুল উলা আমাজনে ভয়াবহ দাবানল, ব্রাজিলের পারা রাজ্যে জরুরি অবস্থা জারি ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সচেতন হওয়ার আহ্বান রাষ্ট্রপতির নতুন করে আমার জন্ম হয়েছে কেন সাগরে ডুবিয়ে দেওয়া হলো মার্কিন জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

খিলক্ষেতে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৭১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

রাজধানীর খিলক্ষেতে ৫০ কেজি গাঁজা ও ভারতীয় তৈরি ২৪ বোতল নেশাজাতীয় কাশির সিরাপসহ দুজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন– নারায়ণগঞ্জের আড়াইহাজারের মাহবুব আলম শিপন (২৪) ও মো. হযরত আলী (৪৯)।

শনিবার (১৪ নভেম্বর) খিলক্ষেত থানাধীন কুড়িল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

দুপুরে ডিবি রমনা জোনাল টিমের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আলী আশরাফ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রমনা জোনাল টিমের একটি দল মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে কুড়িল মোড় থেকে ৩০০ ফিটগামী সড়কের দক্ষিণ পাশে হাজী সাহাব উদ্দিন বাইতুল ফালাহ জামে মসজিদের সামনে তাদের চ্যালেঞ্জ করে। পরে তাদের সঙ্গে থাকা বস্তা তল্লাশি করে ৫০ কেজি গাঁজা ও ভারতীয় তৈরি WINCEREX নামের ২৪ বোতল কাশির সিরাপ জব্দ করা হয়।

ডিবির দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১০ লাখ ৭২ হাজার টাকা। এর মধ্যে ৫০ কেজি গাঁজার মূল্য ১০ লাখ টাকা এবং কাশির সিরাপের মূল্য ৭২ হাজার টাকা।

অভিযানে মাহবুব আলম শিপনের ব্যবহৃত নম্বরবিহীন একটি ইয়ামাহা আর১৫ ভি৪ মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর