বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সর্বশেষ
খাগড়াছড়িতে দুর্যোগের ঝুঁকি কমাতে সমন্বয় সভা ইচ্ছে করেই পেনাল্টির গোল ঠেকালেন না আর্জেন্টাইন গোলরক্ষক জাপানের কাছে হেরে কাবাডিতে পদক হাতছাড়া বাংলাদেশের জিনপিংয়ের কাছে আসলে কী চান ট্রাম্প? বাংলাদেশ-ভারত যৌথ আয়ুর্বেদ গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার আহ্বান ভারতীয় হাইকমিশনারের ফ্যাসিবাদের উত্থান হলে কেউ রক্ষা পাবে না: রিজভী জলাতঙ্কমুক্ত বাংলাদেশ: এবার সমন্বিত উদ্যোগকে এগিয়ে নিতে হবে ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের টিউটর খোঁজায় নতুন অ্যাপ মূল্যস্ফীতি ও কৃষি উৎপাদন বিবেচনায় জ্বালানি মূল্যনীতি পুনর্বিন্যাস করুন : মঞ্জু পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের টিউটর খোঁজায় নতুন অ্যাপ

অনলাইন ডেস্ক: / ২৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
- প্রতীকী ছবি

ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের জন্য উপযুক্ত টিউটর খোঁজার প্রক্রিয়াকে সহজ করতে ‘টিসিএস টিউটর অ্যাপ’ চালু করেছে টিসিএস। অ্যাপটির মাধ্যমে অভিভাবকরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সন্তানের জন্য টিউটর নিয়োগের প্রক্রিয়া শুরু করতে পারবেন।

টিসিএস জানিয়েছে, ইংলিশ মিডিয়াম কারিকুলামের সঙ্গে পরিচিত এবং শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী অভিজ্ঞ শিক্ষক খুঁজতে অভিভাবকদের বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করতে হয়। নতুন অ্যাপের মাধ্যমে এ প্রক্রিয়াটি একটি ডিজিটাল প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

অ্যাপটিতে টিউটরদের জন্যও স্বয়ংক্রিয় ব্যবস্থা রাখা হয়েছে। টিউটররা নিজেদের অবস্থানের কাছাকাছি বিভিন্ন টিউশনি দেখতে এবং পছন্দের টিউশনে আবেদন করতে পারবেন। আবেদন করার পর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে এবং টিউটরের প্রোফাইল ১০০ শতাংশ সম্পূর্ণ থাকলে ‘পেন্ডিং’ অপশন থেকে অভিভাবকের যোগাযোগের নম্বর পাওয়ার সুবিধা রয়েছে।

এছাড়া টিউশনি-সংক্রান্ত সার্ভিস চার্জ পরিশোধের সুবিধাও রাখা হয়েছে অ্যাপটিতে। টিউটর বা টিউশনি-সংক্রান্ত কোনো সমস্যা কিংবা অভিযোগ থাকলে অভিভাবক ও টিউটর উভয়েই ‘সাপোর্ট টিকিট’ ব্যবস্থার মাধ্যমে তা জানাতে পারবেন।

টিউটর খোঁজার পাশাপাশি শিক্ষার্থী ও টিউটরদের দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজ করতে অ্যাপটিতে প্রয়োজনীয় বই ও নোট ডাউনলোডের সুবিধাও রাখা হয়েছে। ফলে টিউটর খোঁজা, টিউশনি ব্যবস্থাপনা, সহায়তা এবং শিক্ষাসামগ্রী ব্যবহারের সুবিধা একই প্ল্যাটফর্মে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

টিসিএসের পক্ষ থেকে বলা হয়েছে, অভিভাবকদের টিউটর খোঁজার প্রক্রিয়াকে সহজ করার পাশাপাশি টিউটরদের জন্য একটি কাঠামোবদ্ধ ও স্বয়ংক্রিয় ব্যবস্থা তৈরি করাই উদ্যোগটির অন্যতম লক্ষ্য। বিশেষ করে ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের জন্য ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের টিউটর খোঁজার প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর