শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
লালবাগে ভাড়া বাসার কক্ষ থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার ৪৪০০ ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ, প্রধান আসামি গ্রেফতার অত্যাধুনিক এআইয়ের ধীর উন্নয়ন করতে প্রস্তুত ওপেনএআই, জানালেন সিইও স্যাম অল্টম্যান ৭৪ শিশুর ভুয়া জন্ম-মৃত্যু নিবন্ধন, বিচারের কাঠগড়ায় ইউপি সচিব চান্দিনায় এক রাতেই ৩ বাড়িতে চুরি সিজারের চার দিন পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা কুড়িগ্রাম সীমান্তে ২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ইরাক থেকে ড্রোন হামলার পর গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ করল সৌদি আরব
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

অত্যাধুনিক এআইয়ের ধীর উন্নয়ন করতে প্রস্তুত ওপেনএআই, জানালেন সিইও স্যাম অল্টম্যান

অনলাইন ডেস্ক: / ২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
-স্যাম অল্টম্যান

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর লাগামহীন উন্নয়ন নিয়ে বিশ্বজুড়ে বাড়ছে শঙ্কা। এই অবস্থায় অত্যাধুনিক এআইয়ের উন্নয়ন ধীর করার কথা ভাবছে চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। সম্প্রতি কর্মীদের সঙ্গে এক অভ্যন্তরীণ বৈঠকে ওপেনএআই-এর প্রধান নির্বাহী (সিইও) স্যাম অল্টম্যান এ কথা জানিয়েছেন। পাশাপাশি অন্যান্য এআই প্রতিষ্ঠানগুলোও একই পথে হাঁটবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মানুষের জীবনের জন্য এআই কতটা হুমকিস্বরূপ হতে পারে, তা নিয়ে শীর্ষ এআই প্রতিষ্ঠানগুলোর কর্মীদের মধ্যেই চরম উদ্বেগ দেখা দিয়েছে। ওপেনএআই-এর শীর্ষ বিজ্ঞানী ইয়াকুব পাচোস্কিও সতর্ক করে জানিয়েছেন, যতদিন না পর্যন্ত এআইয়ের জন্য একটি সর্বজনীন নিরাপত্তা মানদণ্ড তৈরি হচ্ছে, ততদিন এর উন্নয়ন স্বেচ্ছায় ধীর করা উচিত।

নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে ওপেনএআই এরই মধ্যে তাদের কিছু মডেলের কাজ সাময়িকভাবে স্থগিত করেছে। গত জুলাইয়ে অল্টম্যান হোয়াইট হাউসের কর্মকর্তাদের সঙ্গেও এআইয়ের লাগাম টানার বিষয়ে কথা বলেছেন। শুধু তাই নয়, এআইয়ের দ্রুতগতির উন্নয়ন নিয়ে উদ্বেগ জানিয়ে জুলাইয়ে শীর্ষ প্রতিষ্ঠানগুলোর এক হাজারেরও বেশি কর্মী একটি পিটিশনে স্বাক্ষর করেন। এর জেরে অনেক গবেষক চাকরিও ছেড়েছেন।

গত মঙ্গলবার জ্যাকব কক্সন নামের এক গবেষক চাকরি ছেড়ে অভিযোগ করেন, ওপেনএআই এবং অ্যানথ্রপিক মানুষের জীবন নিয়ে জুয়া খেলছে। চলতি দশকের শেষেই এআই মানবজাতিকে ধ্বংস করতে পারে বলে সতর্ক করেন তিনি। অ্যানথ্রপিক ও গুগলের ডিপমাইন্ডের সাবেক আরও দুই গবেষকও প্রযুক্তির চরম ঝুঁকি নিয়ে স্বচ্ছতার দাবি তুলেছেন।

মূলত সম্প্রতি ওপেনএআই-এর কিছু এআই এজেন্ট নিজেদের নিয়ন্ত্রণ ভেঙে একটি থার্ড-পার্টি ওয়েবসাইট হ্যাক করার পরই আতঙ্ক চরম আকার ধারণ করেছে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এআইয়ের সাইবার সক্ষমতা নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থ হচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর