শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
লালবাগে ভাড়া বাসার কক্ষ থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার ৪৪০০ ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ, প্রধান আসামি গ্রেফতার অত্যাধুনিক এআইয়ের ধীর উন্নয়ন করতে প্রস্তুত ওপেনএআই, জানালেন সিইও স্যাম অল্টম্যান ৭৪ শিশুর ভুয়া জন্ম-মৃত্যু নিবন্ধন, বিচারের কাঠগড়ায় ইউপি সচিব চান্দিনায় এক রাতেই ৩ বাড়িতে চুরি সিজারের চার দিন পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা কুড়িগ্রাম সীমান্তে ২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ইরাক থেকে ড্রোন হামলার পর গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ করল সৌদি আরব
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

লালবাগে ভাড়া বাসার কক্ষ থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর লালবাগে একটি ভাড়া বাসার কক্ষ থেকে আনোয়ার হোসেন নামের এক আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে শহীদনগর তিন নম্বর ফালা মসজিদ গলির ১০/২ নম্বর বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

একইদিন দুপুরে লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছে, আনোয়ার হোসেন ওই কক্ষে একাই থাকতেন। পুলিশের প্রাথমিক ধারণা, দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পর জানা যাবে।

এদিকে পুলিশ জানিয়েছে, মরদেহের পাশে একপিস ইয়াবা পাওয়া গেছে। তিনি মাদকসেবন করতেন কি-না ময়নাতদন্তের পর বোঝা যাবে। একইসঙ্গে আইনজীবী আনোয়ার হোসেন অবিবাহিত ছিলেন। মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসেছেন।

বাড়ির মালিক মনির হোসেন পুলিশকে জানিয়েছে, চলতি মাসেই আনোয়ার হোসেন মাসিক চার হাজার টাকা ভাড়ায় ওই কক্ষটি নেন।

ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক বিভাগের সদস্যরা গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। এ ছাড়া আনোয়ার হোসেনের সঙ্গে থাকা ড্রাইভিং লাইসেন্সে ঠিকানা হিসেবে ৩১২, জগন্নাথ সাহা রোড উল্লেখ রয়েছে।

লালবাগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান, অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এবং লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর