শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
লালবাগে ভাড়া বাসার কক্ষ থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার ৪৪০০ ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ, প্রধান আসামি গ্রেফতার অত্যাধুনিক এআইয়ের ধীর উন্নয়ন করতে প্রস্তুত ওপেনএআই, জানালেন সিইও স্যাম অল্টম্যান ৭৪ শিশুর ভুয়া জন্ম-মৃত্যু নিবন্ধন, বিচারের কাঠগড়ায় ইউপি সচিব চান্দিনায় এক রাতেই ৩ বাড়িতে চুরি সিজারের চার দিন পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা কুড়িগ্রাম সীমান্তে ২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ইরাক থেকে ড্রোন হামলার পর গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ করল সৌদি আরব
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চান্দিনায় এক রাতেই ৩ বাড়িতে চুরি

কুমিল্লা প্রতিনিধি : / ৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লার এক রাতে পৃথক তিন বাড়ির তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের আওধাতা গ্রামে এবং গল্লাই ইউনিয়নের কংগাই গ্রামে ওই ঘটনা ঘটে।

আওধাতা গ্রামের পল্লী চিকিৎসক পরিতোষ পাল জানান, শুক্রবার বিকেলে ঘরে ও লোহার গেইটে তালা দিয়ে আমরা পারিবারিক দাওয়াতে এক জায়গায় বেড়াতে যাই। শনিবার ভোরে বাড়ি থেকে ফোন আসে আমাদের ঘরের দরজা খোলা। আমরা দ্রুত বাড়ি এসে দেখি আমার ঘরের ৩টি তালা ভেঙে এবং ঘরের ভিতরে থাকা স্টিলের আলমারি ভেঙে নগদ দেড় লাখ টাকা, প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

ওই রাতে পাশের বাড়ির প্রবাসীর তপন পাল ও সুবল পাল এর ঘরে একই কায়দায় ঢুকে প্রায় ২২ ভরি স্বর্ণালঙ্কার, সাড়ে ৪ লাখ টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে যায় চক্রটি।

একই রাতে গল্লাই ইউনিয়নের কংগাই গ্রামের সমগাজীর বাড়িতে প্রবাসী কাউসারের ঘরে পাকা ভবনের কলাপসিবল গেইট ও দরজা তালা ভেঙে প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫ লাখ টাকা নিয়ে যায় চক্র।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান- যাদের ঘরে ওই ঘটনা ঘটেছে, তারা কেউ ঘরে ছিল না। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর