সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হাতিয়ায় ১ হাজার ৮০০ লিটার চোরাই ডিজেল ও ২০০ লিটার মবিল উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি : / ৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীর হাতিয়ায় পুলিশের অভিযানে ফেরির পন্টুন থেকে ১ হাজার ৮০০ লিটার চোরাই ডিজেল ও ২০০ লিটার মবিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. জাকের উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা তেল ও মবিলের আনুমানিক মূল্য ৩ লাখ ২৭ হাজার টাকা।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন। এর আগে শনিবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নলচিরা ঘাটের পূর্ব পাশে ফেরির পন্টুনে অভিযান চালিয়ে এসব তেল ও মবিল জব্দ করা হয়।

আটক জাকের উদ্দিন চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামের তালুকদার বাড়ির খোরশেদ আলমের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে নলচিরা ঘাটের পূর্ব পাশে ফেরির পন্টুনে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহেদ উদ্দিন ওরফে তেল শাহেদ (২৮), মো. রিয়াজ উদ্দিন (৩২)সহ অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজন পালিয়ে যান।

অভিযানে চারটি টিনের বড় ড্রামে ৭২০ লিটার, ৩০টি প্লাস্টিকের জারিক্যানে ৯০০ লিটার এবং ৯টি জারিক্যানে ১৮০ লিটার ডিজেল পাওয়া যায়। এ ছাড়া একটি বড় ড্রামে ২০০ লিটার মবিল উদ্ধার করা হয়। উদ্ধার করা ডিজেলের আনুমানিক মূল্য ২ লাখ ৭ হাজার টাকা এবং মবিলের মূল্য ১ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ওসি মো. কবির হোসেন বলেন, গ্রেপ্তার জাকের উদ্দিনের হেফাজত থেকে বৈধ কাগজপত্রবিহীন ১ হাজার ৮০০ লিটার ডিজেল ও ২০০ লিটার মবিল উদ্ধার করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় হাতিয়া থানায় মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর