সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গাইবান্ধায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি : / ০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

গাইবান্ধায় ধর্ষণ চেষ্টা ও ধর্ষণ মামলায় অভিযুন্ত প্রধান আসামি মিজানুর রহমান শেখকে (২৭) গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার মিজানুর রহমান শেখ গাইবান্ধা সদর উপজেলার শিবপুর এলাকার আ. ছামাদ শেখের ছেলে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে র‌্যাব-১৩’র অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রবিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ আগস্ট বেলা ১১টার দিকে ভুক্তভোগী নারীর স্বামী ঘরের বাহিরে বাজারে যান। এই সুযোগে অভিযুক্ত মিজানুর রহমান শেখ ঘরে ঢুকে ভুক্তভোগীর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এসে মিজানুর রহমানকে আটক করে। পরে আসামিরা পরস্পর যোগসাজশে ভুক্তভোগী নারীকে চরিত্রহীন ও লম্পট অপবাদ দিয়ে হত্যার উদ্দেশ্যে মারাত্মক মারপিট করে এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর কাটা ফাটা জখম করে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে আদালতে অভিযোগ দায়ের করলে গত ১৮ আগস্ট গাইবান্ধা সদর থানায় একটি ধর্ষণ চেষ্টা ও ধর্ষণ মামলা দায়ের করা হয়। ঘটনার পরে থেকেই আসামি মিজানুর রহমান শেখ আত্মগোপনে চলে যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে র‌্যাব। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে রাবিবার সন্ধ্যা ৭টার দিকে সিপিসি-৩ র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প এবং সিপিএসসি র‌্যাব-১১ নারায়ণগঞ্জ যৌথ অভিযান পরিচালনা করে। এসময় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বাসস্ট্যান্ড এলাকা থেকে মিজানুর রহমান শেখকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর