সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে পৃথক হত্যা ও মাদক মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড রংপুরে চার খুন: দুই আসামির ডোপ টেস্টে মাদকের উপস্থিতি পাওয়া যায়নি ১৬ দেশের অংশগ্রহণে আইসিসিবিতে শুরু হচ্ছে কসমেটিকা ঢাকা সিরাজগঞ্জে পৃথক হত্যা ও মাদক মামলায় চার জনের যাবজ্জীবন কারাদণ্ড নজরুল বর্ষ উপলক্ষে কাজিপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  জয়পুরহাটে সংকটে ‘‘জিআই পণ্য লতিরাজ কচু’’ চাষিরা খানসামায় বাংলা কিউআর কোড ব্যবহারে তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন খানসামায় নজরুল বর্ষ-২০২৬ উদযাপনে উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত সিরাজগঞ্জে জাতীয় কবি নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

খানসামায় বাংলা কিউআর কোড ব্যবহারে তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:  / ৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের খানসামা উপজেলার খানসামা বাজারে পূবালী ব্যাংক পিএলসি পাকেরহাট উপ-শাখার উদ্যোগে গ্রাহকদের বাংলা কিউআর কোড ব্যবহারে তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগাস্ট) দুপুরে উপজেলার খানসামা বাজারে তিন দিনব্যাপী পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন শুরু হয়।

আলোচনা সভা শেষে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ক্যাম্পেইন উদ্বোধন করেন   অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ভূপতি কুমার রায়। পরে ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক ও বিভিন্ন শ্রেণির-পেশার মানুষের অংশগ্রহণে বাজারের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ শেষে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন বুথে এসে শেষ হয়।

পূবালী ব্যাংক পাকেরহাট উপ-শাখার ব্যবস্থাপক মিঠু রাম রায়ের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসি রংপুর আঞ্চলিক কার্যালয়ের এডিসি ইনচার্জ হুমায়ুন কবির, পূবালী ব্যাংক নীলফামারী শাখার ব্যবস্থাপক রেদওয়ানুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ি শরিফুল ইসলাম প্রধানসহ স্থানীয়রা।

অনুষ্ঠানে বক্তারা এসময় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে বাংলা কিউআর কোড ব্যবহার করে ক্যাশলেস লেনদেনে অভ্যস্ত হওয়ার আহবান জানান । ডিজিটাল লেনদেন বাড়লে অর্থনৈতিক কর্মকান্ড আরো গতিশীল হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর