সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে পৃথক হত্যা ও মাদক মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড রংপুরে চার খুন: দুই আসামির ডোপ টেস্টে মাদকের উপস্থিতি পাওয়া যায়নি ১৬ দেশের অংশগ্রহণে আইসিসিবিতে শুরু হচ্ছে কসমেটিকা ঢাকা সিরাজগঞ্জে পৃথক হত্যা ও মাদক মামলায় চার জনের যাবজ্জীবন কারাদণ্ড নজরুল বর্ষ উপলক্ষে কাজিপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  জয়পুরহাটে সংকটে ‘‘জিআই পণ্য লতিরাজ কচু’’ চাষিরা খানসামায় বাংলা কিউআর কোড ব্যবহারে তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন খানসামায় নজরুল বর্ষ-২০২৬ উদযাপনে উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত সিরাজগঞ্জে জাতীয় কবি নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নজরুল বর্ষ উপলক্ষে কাজিপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

জাতীয় কবি নজরুল ইসলামের ৫০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তথা  নজরুল বর্ষ উপলক্ষে সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৩১/৮/২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়,ভোকেশনাল,  কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি, নজরুলসংগীত, দেশাত্মবোধক গান, নৃত্য,অভিনয়  ও অন্যান্য সাংস্কৃতিক বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব  করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার ভূমি নাঈমা জাহান সুমাইয়া। বিভিন্ন ইভেন্টে  বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা   শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নুরুল হুদা তালুকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছাকমান আলী,মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রাণী সাহা, সমবায় অফিসার খালেদুজ্জামান খান, উপজেলা একাডেমি সুপার ভাইজার আতিকুর রহমান, বিএডিসি কাজিপুর সহকারী প্রকৌশলী তারেক আহমেদ, আমিনা মনসুর ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল জলিল, আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ এর প্রভাষক আব্দুল্লাহ মামুন খোকন।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও প্রতিযোগী শিক্ষার্থীরা।
নাঈমা জাহান সুমাইয়া  বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন বিদ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি। তাঁর সাহিত্য ও সংগীত তরুণ প্রজন্মকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হতে অনুপ্রাণিত করে। নজরুলের সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিযোগিতা শেষে বিচারকমণ্ডলীর মাধ্যমে বিভিন্ন বিষয়ে বিজয়ীদের নির্বাচন করা হয়। পরে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন সদ্য পদোন্নতি প্রাপ্ত  উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।  শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নজরুল বর্ষের এ আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর