সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে পৃথক হত্যা ও মাদক মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড রংপুরে চার খুন: দুই আসামির ডোপ টেস্টে মাদকের উপস্থিতি পাওয়া যায়নি ১৬ দেশের অংশগ্রহণে আইসিসিবিতে শুরু হচ্ছে কসমেটিকা ঢাকা সিরাজগঞ্জে পৃথক হত্যা ও মাদক মামলায় চার জনের যাবজ্জীবন কারাদণ্ড নজরুল বর্ষ উপলক্ষে কাজিপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  জয়পুরহাটে সংকটে ‘‘জিআই পণ্য লতিরাজ কচু’’ চাষিরা খানসামায় বাংলা কিউআর কোড ব্যবহারে তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন খানসামায় নজরুল বর্ষ-২০২৬ উদযাপনে উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত সিরাজগঞ্জে জাতীয় কবি নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রংপুরে চার খুন: দুই আসামির ডোপ টেস্টে মাদকের উপস্থিতি পাওয়া যায়নি

রংপুর প্রতিনিধি : / ২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
-সংগৃহীত ছবি।

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার স্ত্রী, ছেলে ও মেয়ে হত্যার ঘটনায় গ্রেফতার সিদ্ধার্থ ও মুগ্ধের ডোপ টেস্টে মাদকের কোনো উপস্থিতি পাওয়া যায়নি। ডোপ টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে।

এদিকে আসামিদের আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হলে আদালত দুই আসামিকে তিন ঘণ্টা করে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।

সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও ডিবির উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী।

তিনি বলেন, আমি বিশেষজ্ঞ নই। তবে মাদক গ্রহণের দুই থেকে তিন দিনের মধ্যে ডোপ টেস্ট করলে ফলাফল পজিটিভ আসে। যেহেতু অভিযুক্তরা আট দিন ধরে জেলহাজতে আছেন, এরপরও যদি ডোপ টেস্টের ফলাফল পজিটিভ আসত, তাহলে বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত হতো।

রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এ মামলার তদন্তকারী কর্মকর্তা জিন্নাত আলী কারাগারে থাকা হত্যা মামলার দুই আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসের তিন দিনের রিমান্ড আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের উপস্থিতিতে শুনানি শেষে দুই আসামির প্রত্যেককে আগামী তিন দিনের মধ্যে যেকোনো দুই দিন তিন ঘণ্টা করে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। আদালতের বিচারক রফিকুল ইসলাম এ আদেশ দেন।

জানা গেছে, রবিবার দুই আসামির ডোপ টেস্টের জন্য তাদের প্রস্রাবের নমুনা সংগ্রহ করে ডিবি পুলিশ। আসামিদের নিরাপত্তার কথা বিবেচনা করে টেকনোলজিস্টকে কারাগারে পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়। সোমবার সকালে ডোপ টেস্টের ফলাফল পুলিশের সংশ্লিষ্ট দফতরে পৌঁছে। ফলাফলে দুই আসামির কারও দেহে মাদকের অস্তিত্ব পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২২ আগস্ট রংপুর নগরীর মাছুয়াপাড়ায় রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর তালাবদ্ধ বাড়ি থেকে তার স্ত্রী, ছেলে ও মেয়েসহ চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ সিদ্ধার্থ ও মুগ্ধকে গ্রেফতার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর