সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে পৃথক হত্যা ও মাদক মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড রংপুরে চার খুন: দুই আসামির ডোপ টেস্টে মাদকের উপস্থিতি পাওয়া যায়নি ১৬ দেশের অংশগ্রহণে আইসিসিবিতে শুরু হচ্ছে কসমেটিকা ঢাকা সিরাজগঞ্জে পৃথক হত্যা ও মাদক মামলায় চার জনের যাবজ্জীবন কারাদণ্ড নজরুল বর্ষ উপলক্ষে কাজিপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  জয়পুরহাটে সংকটে ‘‘জিআই পণ্য লতিরাজ কচু’’ চাষিরা খানসামায় বাংলা কিউআর কোড ব্যবহারে তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন খানসামায় নজরুল বর্ষ-২০২৬ উদযাপনে উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত সিরাজগঞ্জে জাতীয় কবি নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত

নিজস্ব প্রতিবেদকঃ / ৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
-প্রতীকী ছবি।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় আসাব আলী (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

সোমবার দুপুর ১টার দিকে উপজেলার তালগাছি – মোহনপুর সড়কের ভাদালিয়াকান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসাব আলী উপজেলার দূর্গানগর ইউনিয়নের ভাদালিয়াকান্দী গ্রামের মৃত যাদু প্রামাণিকের ছেলে।

স্থানীয় জুনু মাস্টার জানান, আসাব আলী ভ্যানযোগে মোহনপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে ভাদালিয়াকান্দী ব্রিজের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় তার মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর