খানসামায় নজরুল বর্ষ-২০২৬ উদযাপনে উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
/ ৭
বার দেখা হয়েছে
আপডেট :
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
শেয়ার করুন
দিনাজপুরের খানসামায় উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপন উপলক্ষে উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক রবিউল আলম তুহিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকরা।
অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করা হয়। পরে নজরুলের রচনাকে কেন্দ্র করে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।