জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে সিরাজগঞ্জে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সিরাজগঞ্জ ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।
অতিরিক্ত জেলা প্রশাসক গণপতিরায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাজরান রউফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদসহ অনেকে।
আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীল কর্মের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। দিনব্যাপী প্রতিযোগিতায় বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।