সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সর্বশেষ
সংবাদ প্রকাশের পর ডিমলা খাদ্য গুদামের সেই দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ ভদ্রকোলে মাদকবিরোধী কমিটি, ব্যবসায়ীকে শেল্টার দিয়ে সাধারণ মানুষকে হয়রানি কাজিপুর নবাগত ইউএনওর সঙ্গে  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় ৫৯ ম্যাচ পর গোলহীন বায়ার্ন মিউনিখ কাশ্মীরের ডাল লেকে ৪১ দেশের সিনেমা নিয়ে বসছে চলচ্চিত্র উৎসব চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১০ শিশু ইউপি নির্বাচনের তফসিল চলতি সেপ্টেম্বরেই : ইসি আনোয়ারুল সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো ‘সুজন’স সার্চ ফর সোশ্যাল হিরো’ রাজশাহীর ক্রীড়া গৌরব ফেরাতে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ভূমিমন্ত্রীর ব্যবসায় উন্নতির দোয়া
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

এখন মুহূর্তেই গান তৈরি করুন জেমিনিতে

অনলাইন ডেস্ক: / ৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
-সংগৃহীত ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে গান তৈরির নতুন মডেল ‘লিরিয়া ৩.৫’ উন্মোচন করেছে গুগল। মডেলটি এখন গুগলের জেমিনি অ্যাপ ও জেমিনি এপিআইয়ের মাধ্যমে ব্যবহার করা যাচ্ছে।

গুগলের দাবি, এখন পর্যন্ত তৈরি গান তৈরির মডেলগুলোর মধ্যে লিরিয়া ৩.৫ সবচেয়ে উন্নত। নতুন সংস্করণে কণ্ঠকে আরও প্রাণবন্ত করার পাশাপাশি বাদ্যযন্ত্রের বিন্যাসেও বিস্তারিত উন্নতি আনা হয়েছে।

ব্যবহারকারীরা গানের ধরন লিখে অথবা নির্দিষ্ট কোনো ধরন বেছে নিয়ে গান তৈরি করতে পারবেন। চাইলে কণ্ঠসহ সম্পূর্ণ গান কিংবা শুধু বাদ্যযন্ত্রের সুরও তৈরি করা যাবে।

গুগল গান তৈরির জন্য বেশ কয়েকটি প্রস্তুত নমুনাও যুক্ত করেছে। এসব নমুনা ব্যবহার করে সহজেই নতুন গান তৈরি করা যাবে। এ ছাড়া জন্মদিনসহ বিভিন্ন বিশেষ উপলক্ষের জন্য ব্যক্তিগত গান তৈরির সুবিধাও থাকছে।

গুগল জানিয়েছে, ভিডিওর জন্য গান, প্রতিষ্ঠানের প্রচারমূলক সংগীত এবং ব্যক্তিগত ব্যবহারের মুঠোফোনের রিংটোন তৈরিতেও লিরিয়া ৩.৫ ব্যবহার করা যাবে।

বিশ্বজুড়ে জেমিনির ওয়েব সংস্করণ ও মুঠোফোনের অ্যাপ্লিকেশনে মডেলটি পাওয়া যাচ্ছে। শিল্পী ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা নির্মাতাদের জন্য এটি ‘ফ্লো মিউজিক’-এও যুক্ত করা হয়েছে।

এ ছাড়া সফটওয়্যার নির্মাতা ও প্রযুক্তিবিদেরা গুগল এআই স্টুডিওর মাধ্যমে লিরিয়া ৩.৫ ব্যবহার করতে পারবেন। গুগলের ভিডিও তৈরি ও সম্পাদনার সেবা গুগল ভিডসেও মডেলটি যুক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর