রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সর্বশেষ
ভদ্রকোলে মাদকবিরোধী কমিটি, ব্যবসায়ীকে শেল্টার দিয়ে সাধারণ মানুষকে হয়রানি কাজিপুর নবাগত ইউএনওর সঙ্গে  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় ৫৯ ম্যাচ পর গোলহীন বায়ার্ন মিউনিখ কাশ্মীরের ডাল লেকে ৪১ দেশের সিনেমা নিয়ে বসছে চলচ্চিত্র উৎসব চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১০ শিশু ইউপি নির্বাচনের তফসিল চলতি সেপ্টেম্বরেই : ইসি আনোয়ারুল সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো ‘সুজন’স সার্চ ফর সোশ্যাল হিরো’ রাজশাহীর ক্রীড়া গৌরব ফেরাতে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ভূমিমন্ত্রীর ব্যবসায় উন্নতির দোয়া বেসরকারি অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে ১০ হাজার কোটি টাকার তহবিল দাবি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুর নবাগত ইউএনওর সঙ্গে  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময়

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের কাজিপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)- শাহনাজ পারভীনের   সঙ্গে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে  উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত ইউএনওকে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভায় দুর্নীতি প্রতিরোধ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, সরকারি সেবা সহজীকরণ, জনগণের হয়রানি কমানো এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির
সভাপতি মোঃ নজরুল ইসলাম,  সহসভাপতি , এস এম নুরুল ইসলাম,  সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য আব্দুল্লাহ আল মামুন, মোঃ জাহাঙ্গীর আলম, মাওলানা মোঃ আব্দুল কাদের, মোছাঃ রেখা খাতুন ও

সুফিরা খাতুনএ সময় উপস্থিত ছিলেন।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভীন   বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে। সরকারি সেবা নিতে এসে কোনো নাগরিক যাতে হয়রানি বা অনিয়মের শিকার না হন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ইতিবাচক ভূমিকার প্রশংসা করে তিনি ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নবাগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন,

“দুর্নীতি প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ, শিক্ষার্থী ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরিতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে বলেও তারা জানান।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর