বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

যাদের নেটওয়ার্ক আছে, তারাই টিকে থাকবে

অনলাইন ডেস্ক: / ১০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দাপটে কি তবে প্রযুক্তি খাতের সোনালি দিন ফুরিয়ে আসছে? শুধু নিজের প্রযুক্তিগত দক্ষতা দিয়ে কি আর চাকরি টিকিয়ে রাখা সম্ভব নয়? সম্প্রতি এক প্রযুক্তিবিদের করা একটি মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই এক তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে।

ভারতের ওই প্রযুক্তিবিদের মতে, এআই-এর কারণে সফটওয়্যার শিল্পের আসল কাজগুলো এখন পেছনের সারিতে চলে গেছে। প্রিমিয়াম বা ভালো বেতনের চাকরিতে যেতে চাইলে এখন কেবল ‘হিউম্যান নেটওয়ার্ক’ বা মানুষের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ ও পরিচিতি থাকাই একমাত্র উপায়। এক পোস্টে তিনি গভীর হতাশা প্রকাশ করে লেখেন, ‘এই পেশার দিন সত্যিই শেষ। এখন কেবল যাদের নেটওয়ার্ক আছে, সেই সিনিয়র ডেভেলপাররাই টিকতে পারবেন। বাকিদের জন্য এই ক্যারিয়ার পুরোপুরি শেষ।’

মূলত বিভিন্ন এআই টুলের ব্যবহারের কারণে যেকোনো প্রজেক্ট ডেলিভারির গতি আগের চেয়ে অনেক বেড়েছে। কিন্তু এর ফলে ডেভেলপারদের ভবিষ্যৎ পড়েছে চরম হুমকিতে।

নেট দুনিয়ায় এই পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। একজন মন্তব্য করেন, শীর্ষ পদে যাওয়ার পথটি কখনোই অন্তর্মুখীদের (Introverts) জন্য ছিল না। আরেকজন জানান, বার্ষিক বেতন ৩০ লাখ রুপি ছাড়ালে প্রযুক্তিগত দক্ষতার চেয়ে নেটওয়ার্কিং ও যোগাযোগ দক্ষতাই বেশি কাজে লাগে।

কর্মীদের শঙ্কার আরও একটি বড় কারণ হলো পদোন্নতি আটকে যাওয়া। অন্য একজন জানান, এআই-এর কারণে পুরোনো ডেভেলপাররা আর ওপরের পদে যেতে পারছেন না। ফলে নতুনদের জন্যও কোনো জায়গা ফাঁকা হচ্ছে না। গত দুই বছর ধরে ভারতের কোম্পানিগুলোতে ‘নতুন নিয়োগ বন্ধ’ থাকার বিষয়টি কোনোভাবেই অতিরঞ্জিত নয় বলেও দাবি করেন অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর