বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
সাংবাদিক থেকে উগান্ডার তোরো রাজ্যের রাজা হলেন কিজানাঙ্গোমা ১১৫ অভিযোগের প্রায় সবকটিতেই দোষী ম্যানসিটি, যা বলল ক্লাব বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৩ ডলার আইএলটি-টোয়েন্টির নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে বাংলাদেশের ৩ ক্রিকেটার ঢাবির দোকানে তামাক বিক্রি বন্ধে নজরদারির তাগিদ বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা অসদাচরণ ও ‘পলায়ন’-এর অভিযোগে পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত ইরানের অভ্যন্তরে বিভাজন তৈরির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল কারা পাবেন টিসিবির কার্ড, জানালো মন্ত্রণালয়
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আইএলটি-টোয়েন্টির নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে বাংলাদেশের ৩ ক্রিকেটার

অনলাইন ডেস্ক: / ৩৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
- বাঁ থেকে রিশাদ হোসেন, নাহিদ রানা ও তাসকিন আহমেদ। ছবি কোলাজ: বিডি প্রতিদিন

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) পঞ্চম আসরের নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার—তাসকিন আহমেদ, নাহিদ রানা ও রিশাদ হোসেন। নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের আরও সাত ক্রিকেটার রয়েছেন।

মঙ্গলবার ২৩ দেশের চার শতাধিক ক্রিকেটারকে নিয়ে নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আইএলটি-টোয়েন্টি কর্তৃপক্ষ। ক্রিকেটারদের তিনটি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সর্বোচ্চ ভিত্তিমূল্য ৮০ হাজার মার্কিন ডলার। অন্য দুটি ক্যাটাগরির ভিত্তিমূল্য যথাক্রমে ৪০ হাজার ও ১০ হাজার ডলার।

সর্বোচ্চ ৮০ হাজার ডলারের ক্যাটাগরিতে থাকা বাংলাদেশের তাসকিন গত আসরে শারজাহ ওয়ারিয়র্জের হয়ে খেলেছিলেন। ছয় ম্যাচে তাঁর শিকার ছিল ৯ উইকেট। তবে নতুন মৌসুমের আগে তাকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

অন্যদিকে নাহিদ রানা ও রিশাদ হোসেনের জন্য এটি হবে আইএলটি-টোয়েন্টিতে খেলার প্রথম সুযোগ। দুজনই নিলামের সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় জায়গা করে নিয়েছেন।

৪০ হাজার ডলারের দ্বিতীয় ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত। আর ১০ হাজার ডলারের তৃতীয় ক্যাটাগরিতে রয়েছেন মেহেদী হাসান মিরাজ, জাকের আলি ও তানজিম হাসান।

নিলামের তালিকায় থাকা বাংলাদেশিদের মধ্যে তাসকিন ও সাকিবের আইএলটি-টোয়েন্টিতে খেলার অভিজ্ঞতা রয়েছে। গত আসরে এমআই এমিরেটসের হয়ে আট ম্যাচে ১১৫ রান করার পাশাপাশি বল হাতে তিনটি উইকেট নেন সাকিব।

এদিকে বাংলাদেশের আরেক তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আগামী মৌসুমের জন্য ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। গত আসরে দলটির হয়ে আট ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেসার।

নিলামের সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে বাংলাদেশের তিন ক্রিকেটারের সঙ্গে রয়েছেন পাকিস্তানের বাবর আজম, ইংল্যান্ডের ফিল সল্ট, দক্ষিণ আফ্রিকার ফাফ দু প্লেসি ও শ্রীলঙ্কার দাসুন শানাকাসহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটার।

আগামী ১ অক্টোবর দুবাইয়ে অনুষ্ঠিত হবে আইএলটি-টোয়েন্টির নিলাম। টুর্নামেন্টের পঞ্চম আসরের মাঠের লড়াই শুরু হবে ২২ নভেম্বর এবং চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর