শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ঐতিহাসিক যোগীর ঘোপের নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান, সভাপতি ও সাধারন সম্পাদক পদে মনোনয়ন ফরম বিতরণ শুরু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খিলক্ষেতে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহাকাশে নতুন ইতিহাস গড়ার পরীক্ষায় ধাক্কা খেল মাস্কের স্টারশিপ বিচ্ছেদের জল্পনার মাঝে গোবিন্দর বাহুডোরে কে এই নারী? মাদকমুক্ত ও পরিচ্ছন্ন সমাজ গড়ার প্রত্যয়ে কর্ণসূতিতে দুই শতাধিক সুপারি গাছ রোপণ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান, সভাপতি ও সাধারন সম্পাদক পদে মনোনয়ন ফরম বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদকঃ / ৮১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জ জেলা বিএনপির অধীনস্থ ৮৩টি ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে সম্মেলন প্রস্তুত কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশের মধ্যদিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম এমপি এ কার্যক্রমে উদ্বোধন করেন। এ সময় বিএনপির জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান এবং সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইটসহ জেলার সকল ইউনিয়নের চেয়াম্যান, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারনস প্রার্থীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খান আলীম এমপি বলেন, চেয়ারম্যানসহ দলের সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচনের ক্ষেত্রে প্রথমত, দলের জন্য ত্যাগ, নির্যাতিত এবং বিগত আন্দোলনে সংগ্রামে যাদের ভুমিকা রয়েছে, দ্বিতীয়ত সমাজের কাছে, মানুষের কাছে গ্রহনযোগ্য, যাদের গায়ে কোন দাগ নেই, তৃতীয়ত শিক্ষিত ও মার্জিত ব্যক্তিকে মনোনয়ন করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর