সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সর্বশেষ
কুমিল্লায় ৩২ বছর পর ৫০ কোটি টাকার জমি উদ্ধার তেল পাচারের অভিযোগ অস্বীকার, তদন্তকে ‘মিথ্যা’ বলল ইরাকি সশস্ত্র গোষ্ঠী পাথরঘাটায় খাল থেকে ১২ ফুট অজগর উদ্ধার গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন : আধুনিক প্রযুক্তিতে সার্বক্ষণিক নজরদারি চার মাসে জুতা রপ্তানি বেড়েছে ৯.৩৭ শতাংশ পাঁচ ধাপে হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানিয়ে রাজপথে সক্রিয় থাকার অঙ্গীকার দক্ষিণ বিএনপির নতুন নেতৃত্বের ১০ বছর পর আবারো বিট্রিশ দম্পতির সঙ্গে শচীনের সাক্ষাৎ আওয়ামী নাশকতা জামায়াত-এনসিপির দর-কষাকষির হাতিয়ার: রাশেদ খাঁন ব্লাইন্ড এশিয়া কাপে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারাল পাকিস্তান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ইসি নির্দেশনায় গণভোটে নিরপেক্ষ ভূমিকার কথা স্মরণ করালেন জনপ্রশাসন সচিব

রাজশাহী প্রতিনিধি : / ৩৪৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আসন্ন গণভোটে হ্যাঁ বা না এর পক্ষে কোনো ধরনের রাজনৈতিক প্রচারণা করবে না; তারা ভোটারদের ভোট দিতে উদ্বুদ্ধ করবে।
শুক্রবার সকাল ১০টার দিকে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিভাগীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
সচিব বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কোন পক্ষের হয়ে প্রচারণায় অংশ নিতে পারবেন না। তিনি বলেন, সরকারি চাকরিজীবীরা নিরপেক্ষতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করবে এবং শুধুমাত্র ভোটারদের ভোটাধিকার প্রয়োগের জন্য উৎসাহিত করবে।
তিনি আরও বলেন, একটি নিরপেক্ষ ভোট আয়োজনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার পাশাপাশি জনগণ যাতে তাদের পছন্দ অনুযায়ী ভোট দিতে পারে সে লক্ষ্যে প্রচারণা কার্যক্রমে সরকারের সঙ্গে সংবাদমাধ্যমকর্মীদেরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। এতে রাজশাহীর বিভিন্ন দপ্তরে কর্মরত প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন।
এ সময় সচিব ভিডিও ও সম্প্রচার মাধ্যমসহ বিভিন্ন দপ্তরসমূহের কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করে বলেন, গ্রামের মহিলারা যাতে গণভোটের বিষয়টি ঠিকভাবে বুঝতে পারে এবং ভোট দিতে পারে সে দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে।
সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান, জেলা প্রশাসক আফিয়া আখতার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান, জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী, বেতারের আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জনসহ সংশ্লিষ্টরা।#

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর