সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ
হৃদরোগ হাসপাতালে রোগীর স্বজন সেজে পকেটমার, অতঃপর আটক সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত   এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন উত্তরখানে ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার সিরাজগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও চাষিদের পুরস্কার বিতরণ টিডিএসে দোয়া ও আলোচনা সভায় খালেদা জিয়ার জন্মদিন পালিত শ্যামপুরে ৭৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার,আসামির বিরুদ্ধে আছে ২০ মামলা গাজীপুরে দাঁড়িয়ে থাকা গাড়ির পিছনে কাভার্ডভ্যানের ধাক্কা, চালক নিহত গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বেলকুচিতে বিএনপি প্রার্থী আলিমের বিশাল নির্বাচনী জনসমাবেশ

নিজস্ব প্রতিবেদকঃ / ২০৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

সিরাজগঞ্জের বেলকুচিতে বিএনপি মনোনীত সিরাজগঞ্জ-৫ আসনেন প্রার্থী আমিরুল ইসলাম খান আলীমের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল পাঁচটায় উপজেলার ধুকুড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ধুকুরিয়া বেড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ নির্বাচনী জনসভার আয়োজন করা হয়।
জনসভায় ধানের শীষের প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম ভোটারদের উদ্দেশ্য করে বলেন, আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে ধানের শীষে ভোট দিবেন। আগের দিন থেকেই ভোট কেন্দ্র পাহারা দিবেন, ভোট দিয়ে উপজেলায় গিয়ে বিজয়ের ফলাফল নিয়ে ঘরে ফিরবেন।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষি খাতে কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হবে। মা- বোনদের ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এই ফ্যামিলি কার্ডধারী চারটি সুবিধা পাবেন, প্রতি মাসে বিনামূল্যে চাল পাবেন। অর্ধেক মূল্যে খাদ্য সামগ্রিক পাবে, সরকারি হাসপাতালে বিনা খরচে চিকিৎসা পাবেন। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে মেয়েদের বিনা বেতনে শিক্ষা গ্রহণ করাতে পারবেন।

বিএনপি নেতা আলহাজ্ব সৈয়দ আহমেদের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে একটি কল্যানকর, সুখী সমুদ্ধ উন্নয়নমুলক এবং সন্ত্রাস চাদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে ধানের শীষের বিকল্প নেইা
জনসভায় বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর