শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
ঈদে নৌপথে নিরাপত্তা জোরদার, ঝড়ে পড়া লঞ্চ থেকে ১০৪ যাত্রী উদ্ধার করেছে কোস্ট গার্ড সাঙ্গু উপকূলে দুর্ঘটনা: ডুবে যাওয়া জাহাজ থেকে ১৩ নাবিককে জীবিত উদ্ধার ভেদাভেদ ভুলে ঈদ উৎসবে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের চাঁদ দেখা গেছে, কাল পবিত্র ঈদুল ফিতর সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর ঈদ সামনে রেখে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, র‌্যাবের টহল-নজরদারি বৃদ্ধি মেঘনায় কোস্ট গার্ডের অভিযান: পাচারকালে ৭৬০ বস্তা আলুসহ ২ ফিশিং বোট আটক ঈদে সর্বোচ্চ সতর্কতায় র‍্যাব, নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা: র‍্যাব মহাপরিচালক শোলাকিয়ায় ঈদ জামাত ঘিরে নিরাপত্তা জোরদার, থাকবে ড্রোন নজরদারি: পুলিশ মোহাম্মদপুরে সাড়াশি অভিযানে গ্রেফতার ১৩
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পেশাদারিত্ব ও প্রযুক্তির সমন্বয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের আহ্বান আনসার মহাপরিচালকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৫১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনী দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত আনসার-ভিডিপির এক প্রস্তুতিমূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই সময়ে যশোর, কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার নির্বাচনী প্রস্তুতি সমাবেশে উপস্থিত সদস্যদের ডিজিটাল জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সরাসরি দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

মহাপরিচালক বলেন, দেশের নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রথম সারির প্রতিরক্ষা স্তর হিসেবে দায়িত্ব পালন করছে। প্রতিটি ভোটকেন্দ্রে নিয়োজিত আনসার-ভিডিপি সদস্যদের দৃঢ় মনোবল ও দায়িত্বশীল ভূমিকার ওপর নির্বাচনের সাফল্য নির্ভর করে বলেও তিনি উল্লেখ করেন।

নির্বাচনী নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ব্যবহারের গুরুত্ব তুলে ধরে তিনি জানান, ভোটকেন্দ্রে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখা দিলে ‘নির্বাচনী সুরক্ষা অ্যাপস’-এর মাধ্যমে তাৎক্ষণিক তথ্য প্রদান করা হবে। এতে দ্রুত টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারবে।

তিনি আরও বলেন, সদস্য নির্বাচন ও ভাতা প্রদানে ‘এসটিডিএমএস (STDMS)’ সফটওয়্যার ব্যবহারের ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে। পাশাপাশি কিউআর কোড স্ক্যানের মাধ্যমে বৈধ মিডিয়া, পর্যবেক্ষক ও কর্মকর্তাদের শনাক্তকরণ এবং ক্যামেরা সংযুক্ত প্রযুক্তির মাধ্যমে মাঠ পর্যায়ের শৃঙ্খলা পর্যবেক্ষণ করা হবে।
মহাপরিচালক জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৫ লাখ ৬০ হাজার সদস্য সরাসরি নির্বাচনী নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন। অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তারা নির্বাচনী পরিবেশ নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সমাবেশে তিনি একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং আধুনিক প্রযুক্তি ও পেশাদারিত্বের সমন্বয়ে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর