মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সর্বশেষ
ইনসাফ ও সুশাসনের বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছি: এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ ইনসাফ ও সুশাসনের বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছি: আসিফ মাহমুদ পেশাদারিত্ব ও প্রযুক্তির সমন্বয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের আহ্বান আনসার মহাপরিচালকের কাজের স্বীকৃতিস্বরূপ পদক পেলেন ৪০ কোস্ট গার্ড সদস্য কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  জয়পুরহাটে ধানের শীষের নির্বাচনী গণমিছিলে মানুষের ঢল একাত্তর আমাদের অস্তিত্ব, একটি গোষ্ঠী সেটিকে পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার: ২৩ হজযাত্রীদের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি, লাগবে ফিটনেস সনদ আজ পবিত্র শবেবরাত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পেশাদারিত্ব ও প্রযুক্তির সমন্বয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের আহ্বান আনসার মহাপরিচালকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনী দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত আনসার-ভিডিপির এক প্রস্তুতিমূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই সময়ে যশোর, কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার নির্বাচনী প্রস্তুতি সমাবেশে উপস্থিত সদস্যদের ডিজিটাল জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সরাসরি দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

মহাপরিচালক বলেন, দেশের নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রথম সারির প্রতিরক্ষা স্তর হিসেবে দায়িত্ব পালন করছে। প্রতিটি ভোটকেন্দ্রে নিয়োজিত আনসার-ভিডিপি সদস্যদের দৃঢ় মনোবল ও দায়িত্বশীল ভূমিকার ওপর নির্বাচনের সাফল্য নির্ভর করে বলেও তিনি উল্লেখ করেন।

নির্বাচনী নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ব্যবহারের গুরুত্ব তুলে ধরে তিনি জানান, ভোটকেন্দ্রে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখা দিলে ‘নির্বাচনী সুরক্ষা অ্যাপস’-এর মাধ্যমে তাৎক্ষণিক তথ্য প্রদান করা হবে। এতে দ্রুত টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারবে।

তিনি আরও বলেন, সদস্য নির্বাচন ও ভাতা প্রদানে ‘এসটিডিএমএস (STDMS)’ সফটওয়্যার ব্যবহারের ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে। পাশাপাশি কিউআর কোড স্ক্যানের মাধ্যমে বৈধ মিডিয়া, পর্যবেক্ষক ও কর্মকর্তাদের শনাক্তকরণ এবং ক্যামেরা সংযুক্ত প্রযুক্তির মাধ্যমে মাঠ পর্যায়ের শৃঙ্খলা পর্যবেক্ষণ করা হবে।
মহাপরিচালক জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৫ লাখ ৬০ হাজার সদস্য সরাসরি নির্বাচনী নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন। অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তারা নির্বাচনী পরিবেশ নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সমাবেশে তিনি একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং আধুনিক প্রযুক্তি ও পেশাদারিত্বের সমন্বয়ে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর