বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
রাজধানীতে সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান; সহায়তায় আনসার, আটক ৩ বগুড়ার শেরপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী যুবক নিহত মাদকাসক্তি থেকে টেকসই সুস্থতায় চাই সহায়ক পারিবারিক পরিবেশ নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোস্তাক আহমেদ রুহী মোহাম্মদপুরে গ্রেফতার নিখোঁজের এক বছর পর কিশোরী উদ্ধার আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি ৪শ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান তিন সহযোগীসহ নারায়ণগঞ্জের ‘কুত্তা শ্রাবণ’ গ্রেফতার,বিদেশি পিস্তল ও রামদা উদ্ধার সিরাজগঞ্জে ৬৬ গ্রাম হেরোইনসহ মাদক সরবরাহকারী গ্রেফতার ৮২ লাখ টাকা দুর্নীতির মামলায় শিক্ষক হাসান ইমামের সাজা দায়িত্ব পালনে অবদানের স্বীকৃতি, পিপিএম পদক পেলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজধানীতে সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান; সহায়তায় আনসার, আটক ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৪৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার ও মিরপুর-১ সংলগ্ন এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান, স্থাপনা ও হকার উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তায় ঢাকা মহানগর আনসার ব্যাটালিয়নের ৩০ সদস্য দায়িত্ব পালন করেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে ডিএনসিসি প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এ অভিযান শুরু হয়। ফার্মগেট থেকে জিয়া উদ্যান, সংসদ ভবন, কারওয়ান বাজার, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা, পাইকপাড়া হয়ে মিরপুর-১ সংলগ্ন এলাকায় সড়ক ও ফুটপাতের দুই পাশে অভিযান চালানো হয়।

অভিযানে অনুমোদনবিহীন বিজ্ঞাপনী বিলবোর্ড ও ইউনিপোল সাইন অপসারণ করা হয়। একই সঙ্গে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান, স্থাপনা ও হকার উচ্ছেদ করা হয়।

অভিযানে ঢাকা মহানগর আনসার ব্যাটালিয়নের (৪১ বিএন) ৩০ সদস্যের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১৮ সদস্য দায়িত্ব পালন করেন। আনসার সদস্যদের মধ্যে ১০ জন ছিলেন সশস্ত্র। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অভিযানে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করেন।

অভিযান চলাকালে রাষ্ট্রীয় কাজে অসহযোগিতার অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ফার্মগেট এলাকা থেকে তিনজনকে আটক করেন আনসার সদস্যরা। পরে বিধি অনুযায়ী তাদের মধ্যে দুজনকে ১০ হাজার টাকা করে এবং অপরজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের কাছ থেকে মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ঢাকা মহানগর আনসার ব্যাটালিয়নের (৪১ বিএন) পরিচালক মো. জানে আলম সুফিয়ানের নির্দেশনায় কোম্পানি কমান্ডার মো. ইমাম মেহেদির নেতৃত্বে আনসার সদস্যরা অভিযানে দায়িত্ব পালন করেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখা এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর