মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

দায়িত্ব পালনে অবদানের স্বীকৃতি, পিপিএম পদক পেলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম ‘প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম)-সেবা’ পদকে ভূষিত হয়েছেন। সাহসিকতা, বীরত্বপূর্ণ, প্রশংসনীয়, উদ্ভাবনী ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পদক দেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ৯২ জন সদস্যকে পুলিশ পদক দেওয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এ প্রজ্ঞাপনে তার নাম উল্লেখ রয়েছে।

মোহাম্মদ ইব্রাহীম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ৩১তম বিসিএসের মাধ্যমে ২০১৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি।

বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শেষে তিনি ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহে দায়িত্ব পালন করেন। এরপর খুলনা, মাগুরা, পিরোজপুর, নোয়াখালী ও বরগুনা জেলায় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে চট্টগ্রাম জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ ইব্রাহীম। সেখানে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমন এবং চাঞ্চল্যকর মামলার তদন্ত ও রহস্য উদঘাটনে কাজ করছেন তিনি। পাশাপাশি সাধারণ মানুষের কাছে পুলিশি সেবা পৌঁছে দিতে কাজ করছেন।

এর আগে ২০২৫ সালে দৃষ্টান্তমূলক অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ’ পান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর