বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
রাজধানীতে সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান; সহায়তায় আনসার, আটক ৩ বগুড়ার শেরপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী যুবক নিহত মাদকাসক্তি থেকে টেকসই সুস্থতায় চাই সহায়ক পারিবারিক পরিবেশ নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোস্তাক আহমেদ রুহী মোহাম্মদপুরে গ্রেফতার নিখোঁজের এক বছর পর কিশোরী উদ্ধার আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি ৪শ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান তিন সহযোগীসহ নারায়ণগঞ্জের ‘কুত্তা শ্রাবণ’ গ্রেফতার,বিদেশি পিস্তল ও রামদা উদ্ধার সিরাজগঞ্জে ৬৬ গ্রাম হেরোইনসহ মাদক সরবরাহকারী গ্রেফতার ৮২ লাখ টাকা দুর্নীতির মামলায় শিক্ষক হাসান ইমামের সাজা দায়িত্ব পালনে অবদানের স্বীকৃতি, পিপিএম পদক পেলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বগুড়ার শেরপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী যুবক নিহত

শেরপুর ( বগুড়া) প্রতিনিধি: / ৪৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় রুবেল হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাত হাইচ গাড়ি তাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল হোসেন শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ক্ষিদির হাসড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে রুবেল হোসেন ঘোগা বটতলা এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি বেপরোয়া গতির অজ্ঞাত হাইচ গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত সটে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইয়ুব আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত যুবকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর