বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সর্বশেষ
ড্রোন-সিসিটিভিতে নজরদারি চালিয়ে মাদকের কারবার, আটক ১৩ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৭৩ সেন্টমার্টিন ও টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযান, মাদক ও পাচারচক্রের ১৩ জন আটক নাগরিক টেলিভিশনে সিরাজগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সুজন সরকার তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৯২ কুড়িগ্রামে এপি’র আয়োজনে ৫৪টি পরিবার পেল স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন উল্লাপাড়ায় আধুনিক মৌমাছি পালন কৌশল ও উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআর-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সৌজন্য সাক্ষাৎ রায়গঞ্জে স্কুলছাত্রীর মৃত্যুতে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি পকেটে চিপস, ভেতরে ১ হাজার ইয়াবা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সমাজ পরিবর্তনের কারিগর একমাত্র শিক্ষা- এম আকবর আলী

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৬৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

সমাজ পরিবর্তনের একমাত্র কারিগর শিক্ষা। শিক্ষাই পারে সমাজ ও জাতিকে উন্নত করতে। শিক্ষাহীন জীবন প্রত্যকের কাছে অন্ধকারের মত মনে হয়। দেশ, জাতি ও সভ্যতাকে উন্নত করতে চাইলে প্রত্যক নাগরিককে উন্নত শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমি সেই শিক্ষা প্রতিষ্ঠান গড়ার কারিগর। মঙ্গলবার সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলার ৪নং বড়পাঙ্গাসী ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় সিরাজগঞ্জ-৪, উল্লাপাড়া আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী এম আকবর আলী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ন্যায়, সত্য ও চাঁদামুক্ত আগামীতে সুন্দর সমাজ গড়তে জাতীয়তাবাদী দল (বিএনপি)’র পাশে থাকুন। আপনারা পাশে থাকলে আমি এলাকার প্রতিটি মানুষকে শিক্ষিত করে গড়ে তুলে বেকারত্ব দুর করতে চাই। আমার অনুরোধ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে আপনাদের মুল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করতে সহযোগিতা করবেন।

নির্বাচনী জনসভায় হাসিবুর রহমান হাসুর সভাপতিত্বে এ সময় অন্যানোর মধ্যে আরও বক্তব্য রাখেন- অবসরপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী, প্রার্থীর সহধর্মিণী লায়ন মোমেনা আলী, বিএনপি নেতা এম বেলাল হোসেন, হেলাল সরকার, জুয়েল রানা, জাহিদুল ইসলাম মিষ্টার সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবিন্দু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর