শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
দেশজুড়ে প্রতারণার জাল বুনেছিলেন আবুল বাশার, স্ত্রীর সংশ্লিষ্টতা পেলে ছাড় নয়: পুলিশ আইজিপির সঙ্গে সাক্ষাৎ, বাংলাদেশের ফুটবলপ্রেম বিশ্বে ছড়িয়ে দিতে চান আর্জেন্টিনার রাষ্ট্রদূত তাড়াশে সাবেক ছাত্রনেতা হাসান ইকবাল শহিদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি সকল সময়ে শিক্ষিত জ্ঞানী গুনীদের সম্মানিত করেছে – হুইপ দুলু কাজিপুরে মেঘাই উচ্চ  বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদকে সংবর্ধনা সিরাজগঞ্জে বর্ষার আগমনে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা শীঘ্রই “তিস্তা মেগা প্রকল্প” বাস্তবায়ন করা হবে : পানি সম্পদ মন্ত্রী অসহায় ও দুঃস্থদের মাঝে বিভিন্ন উপকরণ তুলে দেন সাংসদ আবু সাইদ চাঁদ হানাইল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল রেজাউল কাদিরের কু-কর্মের আমলনামা ফাঁস পল্লী বিদ্যুৎ বিভাগের অবহেলায় শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির নির্বাচনি প্রচারণা

নিজস্ব প্রতিবেদক: / ১৫৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

সিরাজগঞ্জ-১ কাজিপুর-সদরের একাংশ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা জামায়াতের আমিরের মন্তব্যের নিন্দা জানিয়ে বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে জবাব দিতে হবে। ব্যালটের মাধ্যমে কাজিপুরে ধানের শীষকে জয়ী করে কাজিপুরের নারীদের সমুচিত জবাব দিতে হবে।

বুধবার কাজিপুর উপজেলার মেঘাই নতুন বাজার, স্থলবাড়ী বাজারে ও সরাইতলে নির্বাচনী গনসংযোগ ও বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কাজিপুর উপজেলার দু:খ নদীভাঙ্গন। নির্বাচনের পর নদী ভাঙ্গনরোধে ব্যবস্থা গ্রহন করা হবে। বেকার সমস্যা সমাধান করা হবে। নারীদের কমসংস্থানসহ স্বাবলম্বী গড়ে তুলতে ফ্যামিলী কার্ড, কৃষকদের কৃষি কার্ড ও স্বাস্থ্য কার্ড দেয়া হবে। শিক্ষিত বেকারদের দক্ষ করে গড়ে তোলা হবে। কাজিপুরের সব সমস্যার সমাধান করা হবে। তাই আপনারা ধানের শীষে ভোট দিন, আমরা আপনাদের উন্নয়ন উপহার দিবো।

গনসংযোগকালে কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম, অ্যাডভোকেট রবিউল হাসান ও সহসাংগঠনিক সম্পাদক ফজলুল হকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর