বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সর্বশেষ
উল্লাপাড়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু আইজিপির সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেরপুরে ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি: মাদক কারবারিদের বাধা দেওয়ায় এই ঘটনা বলে পরিবারের সন্দেহ বগুড়ার শেরপুরে রোগযন্ত্রণা ও সন্তানের অবহেলায় অতিষ্ঠ হয়ে বৃদ্ধের আত্মহত্যা ট্রাফিক সদস্যদের পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ: পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ড্রোন-সিসিটিভিতে নজরদারি চালিয়ে মাদকের কারবার, আটক ১৩ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৭৩ সেন্টমার্টিন ও টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযান, মাদক ও পাচারচক্রের ১৩ জন আটক নাগরিক টেলিভিশনে সিরাজগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সুজন সরকার তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৯২
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে নদীতে নিখোঁজের ১০ দিন পর শিশুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ / ৫৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফুলজোড় নদীতে নিখোঁজের ১০ দিন পর এবাদ উল্লাহ (৩) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সলপ ইউনিয়নের চরতাড়াবাড়িয়া নদী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। শিশু এবাদ উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রামকান্তপুর গ্রামের সেলিম রেজার ছেলে।

উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সরোয়ার হোসেন জানান, বিকেলে নদীতে শিশুটির লাশ ভাসতে দেখে থানায় সংবাদ দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো বলেন, ১০ দিন আগে গত ২৭ জানুয়ারি বাড়ির পাশে খেলা করার সময় শিশুটি নদীতে পড়ে নিখোঁজ হয়। পরে স্বজনরা এ বিষয়ে থানায় সাধারন ডাইরি করেছিলেন। বৃহস্পতিবার শিশুটি নদীতে পড়ার স্থান হতে প্রায় ১৫ কিলোমিটার দূর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর