শনিবার, ২০ জুন ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সর্বশেষ
দেশজুড়ে প্রতারণার জাল বুনেছিলেন আবুল বাশার, স্ত্রীর সংশ্লিষ্টতা পেলে ছাড় নয়: পুলিশ আইজিপির সঙ্গে সাক্ষাৎ, বাংলাদেশের ফুটবলপ্রেম বিশ্বে ছড়িয়ে দিতে চান আর্জেন্টিনার রাষ্ট্রদূত তাড়াশে সাবেক ছাত্রনেতা হাসান ইকবাল শহিদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি সকল সময়ে শিক্ষিত জ্ঞানী গুনীদের সম্মানিত করেছে – হুইপ দুলু কাজিপুরে মেঘাই উচ্চ  বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদকে সংবর্ধনা সিরাজগঞ্জে বর্ষার আগমনে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা শীঘ্রই “তিস্তা মেগা প্রকল্প” বাস্তবায়ন করা হবে : পানি সম্পদ মন্ত্রী অসহায় ও দুঃস্থদের মাঝে বিভিন্ন উপকরণ তুলে দেন সাংসদ আবু সাইদ চাঁদ হানাইল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল রেজাউল কাদিরের কু-কর্মের আমলনামা ফাঁস পল্লী বিদ্যুৎ বিভাগের অবহেলায় শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তাড়াশে সাবেক ছাত্রনেতা হাসান ইকবাল শহিদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬


সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা মরহুম হাসান ইকবাল শহিদের রূহের মাগফেরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে ৯০ দশক ও পরবর্তী জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মিলনায়তনটি পরিণত হয় এক আবেগঘন পরিবেশে।
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ভিপি শরিফুল ইসলাম আলমের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন মাহবুবের আহ্বানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক।

শোকসভায় বক্তারা মরহুম হাসান ইকবাল শহিদের রাজনৈতিক জীবন, নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি তাঁর নিবেদিতপ্রাণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, হাসান ইকবাল শহিদ ছিলেন একজন সাহসী, আদর্শবান ও কর্মীবান্ধব নেতা। ছাত্ররাজনীতির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং দলের সংকটময় সময়ে সবসময় রাজপথে সক্রিয় ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, স. ম. আফছার আলী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সোলায়মান হোসেনসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক তপন গোস্বামী, সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক এফ. এম. শাহ আলম, সদস্য সচিব রাজিব আহমেদ মাসুম, যুগ্ম আহ্বায়ক এস. এম. তারেক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব সাইফুল ইসলাম খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ ফকির, সদস্য সচিব শাহাদত হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে ভিপি আয়নুল হক বলেন, “মরহুম হাসান ইকবাল শহিদ ছিলেন একজন আদর্শবান, ত্যাগী এবং রাজপথের লড়াকু সৈনিক। দলের ক্রান্তিলগ্নে এবং ছাত্ররাজনীতিকে গতিশীল করতে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর মতো একজন নিবেদিতপ্রাণ কর্মীকে হারিয়ে দল অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। তাঁর স্মৃতি ও আদর্শ আমাদের পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে।

তিনি আরও বলেন, “হাসান ইকবাল শহিদের আদর্শকে ধারণ করে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। তাঁর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়েই তাঁকে সত্যিকার অর্থে স্মরণ করা সম্ভব।

শোকসভা শেষে মরহুম হাসান ইকবাল শহিদের আত্মার মাগফেরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর