শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সর্বশেষ
কৃষিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে-টুকু কামারখন্দে বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ড. শফিকুর রহমানের বক্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল যমুনার সামনে বিক্ষোভকারীদের ওপর কোনো গুলি ছোড়া হয়নি: অন্তর্বর্তী সরকার কেবল অবকাঠামোগত উন্নয়নে আমরা ভবিষ্যতে সন্তুষ্ট থাকতে চাই না- পুতুল “সব ধর্মের মানুষের নিরাপদ বাংলাদেশ গড়তেই ধানের শীষে ভোট দিন” —নজরুল ইসলাম টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে জামায়াতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি আমিনুল হকের ভোটকেন্দ্রে পাহাড়ের মতো অটল থাকতে হবে: আনসার মহাপরিচালক সকল মতবাদী, নাগরিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে – এম আকবর আলী স্বাধীনতাবিরোধী শক্তিকে সুবিধা দিতে আমাকে নির্বাচন থেকে সরানোর চেষ্টা: দোলন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কামারখন্দে বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ / ২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

সিরাজগঞ্জের কামারখন্দে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বালুকোল ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ঝাঐল ইউনিয়ন বিএনপির আয়োজনে সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস।
তিনি বলেন, সিরাজগঞ্জ -২, সদর -কামারখন্দ আসনের ধানের শীষের প্রার্থী তারেক রহমানের আস্থাভাজন ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইকে ধানের শীষে ভোট দিবেন। দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আগামী নির্বাচনে জনগণের সক্রিয় অংশগ্রহন নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রতিটি প্রতিটি ঘরে ঘরে গিয়ে কাজ করতে হবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির বিকল্প নেই।
তিনি বলেন, জামায়াত জান্নাতের টিকিট বিক্রির নামে ধোকাবাজি করছে। বিশেষ করে সহজ-সরল ধর্মপ্রান নারীদের কাছে গিয়ে তাদেরকে ভুলপথে পরিচালিত করছে। এ সকল নারীদের কাছে গিয়ে ধর্ম ব্যবসায়ীদের মুখোশ উন্মোচন করে দিতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি ও অঙ্গসংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সভায় দলীয় নেতাকর্মী ও নারীরা অংশগ্রহন করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর