শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সর্বশেষ
নাটোরে পাওয়ার গ্রিডে লুণ্ঠিত সোয়া কোটি টাকার মালামালসহ ১৩ডাকাত গ্রেফতার মসজিদের ৫ম তলার নির্মাণকাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আমিনুল হক তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান, গ্রেফতার ৬৯ কমলাপুরে অপহৃত শিশুকে উদ্ধার: আনসার সদস্যদের মানবিকতায় ফিরে পেল পরিবার কাজের প্রলোভনে অপহরণ, ৭ দিন পর টেকনাফে ৩ যুবক উদ্ধার কম্বোডিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্ক বার্তা দিল্লিতে বিমানবন্দরের রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ইরান যুদ্ধের কারণে ইউরোপের কয়েকটি দেশে নির্ধারিত সময়ে অস্ত্র সরবরাহ করবে না যুক্তরাষ্ট্র গাড়ির ভেতর থেকে কিশোরীর গলিত মরদেহ উদ্ধারের ঘটনায় গায়ক গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

স্বাধীনতার পর এত বড় নারী মিছিল দেখিনি

নিজস্ব প্রতিবেদক: / ৫৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬


সিরাজগঞ্জে ধানের শীষের স্মরনকালের বিশাল নারী মিছিল

 

সিরাজগঞ্জে জেলা মহিলা দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে স্মরনকালের বিশাল নারী মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও তার পুত্রবধু সাহার নুর আবদাল এবং জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুরের রহমানের বাচ্চুর নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ৫৪ বছরে এরকম বিশাল নারী মিছিল সিরাজগঞ্জে কখনো অনুষ্ঠিত হয়নি। শনিবার বিকেলে সদর উপজেলার ৬টি ইউনিয়ন ও শহরের ১৫ ওয়ার্ডের বিএনপির নারী কর্মীরা মিছিল নিয়ে শহরের ইসলামিয়া কলেজে মাঠে জড়ো হয়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল বের হয়ে পুরো শহর প্রদক্ষিন করেন। এ সময় নারীদের শ্লোগানে মুখরিত হয়ে ওঠে। তাদের শ্লোগান ছিল ‘ভোট দিবে কিসে? ধানের শীষে’ ভোট দিবো কাকে টুকু ভাইকে।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেন, জামায়াতের আমির ডা. শফিকুল রহমান নারীদের নিয়ে কুরুচিপুর্ন মন্তব্য করেছে। তাই আজ সিরাজগঞ্জের নারীরা ঐক্যবদ্ধ হয়েছে। তারা প্রতিবাদ জানাতে বিক্ষোভ করছে। আগামী ১২ তারিখে এই সকল নারীরা ব্যালটের মাধ্যমে জামায়াতকে উচিত জবাব দিবে।

স্থানীয় বড়বাজারের ব্যবসায়ী আবু বকর, লিটন ও মাহমুদ হোসেন জানান, প্রায় ৩০ বছর যাবত বাজারে ব্যবসায় করছি। জীবনে বহু মিছিল দেখেছি। কিন্তু এতো বড় নারী মিছিল কখনো দেখিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর