বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
পাম্পগুলোতে আগের মতোই তেল সাপ্লাই রয়েছে, তবে সংকট কেন? তেল ব্লাক মার্কেটিং হচ্ছে- বিদ্যুৎ , জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী টুকু ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস নদীতে: ৩ জনের মরদেহ উদ্ধার চাকরি হারালেন ৪ সহকারী পুলিশ সুপার ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস নদীতে, হতাহতের শঙ্কা এবার আমিরাত-বাহরাইনের উপকূল দখলের হুমকি ইরানের : রিপোর্ট ঈদ বকশিস দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে হত্যা, বিএনপি নেতা বহিষ্কার ইসরায়েলে ৪০ মিনিটে চার দফা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন: প্রধানমন্ত্রী মুন্সিগঞ্জে প্রায় ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ বাস-ট্রেনের সংঘর্ষে ১২ মৃত্যু: দ্বায়িত্ব অবহেলায় দূর্ঘটনা, ঘটনাস্থলে ছিলেন না দুই গেইটম্যানের কেউই
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ভোট কেন্দ্র দখল করতে আসলে বাড়ি ফিরতে পারবে না – হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: / ৬২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬


এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যদি কেউ ভোট কেন্দ্র দখল করতে আসে, তাহলে সে আর বাড়ি ফিরে যেতে পারবেনা। আগামী ১শ বছর বাংলাদেশ কেমন হবে, প্রশাসন কেমন হবে, পুলিশের আচারণ কেমন হবে, বিচার বিভাগের আচরণ কেমন হবে, আমাদের খেটে খাওয়া মানুষের সন্তানরা মেধাতে চাকরী পাবে কি না, সেটা নির্ভর করবে আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনে আপনাদের ভোটের মাধ্যমে। রবিবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শাহজাদপুর সরকারি কলেজ মাঠ ১১ দলীয় জোট মনোনীত সিরাজগঞ্জ-৬ আসন থেকে এনসিপির প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজের পক্ষে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, ১১ দলীয় জোটকে বিজয়ী করতে এখন থেকেই প্রত্যেক ভোটারের বাড়ি যেতে হবে এবং মানুষের কাছে ভোট চাইতে হবে। এখন সময় এসেছে ঘরে ঘরে শাপলা কলি মার্কার দাওয়াত পৌঁছে দেওয়ার। দুর্নীতিবাজদের এদেশে আর ঠাই হবে না। দুর্নীতি করার চেয়ে ভোট ভিক্ষা করা অনেক ভাল। নিবার্চনে আর মাত্র ৪দিন বাকি আছে, আপনারা শাহজাদপুরের প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে শাপলা কলির প্রচারাণা পৌছে দিতে হবে।

তিনি বলেন, যারা ঋণ খেলাপি, যারা ব্যাংকের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, যারা দীর্ঘ ১৭ বছর আওয়ামীলীগের সাথে আতাত করেছে, আমরা তাদের হাতে এই দেশ তুলে দিবো না।


সহকারী অধ্যাপক মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৪ আসনের বাংলাদেশ জামায়াতের দশ দলীয় জোটের মনোনিত প্রার্থী আলহাজ্ব রফিকুল আলম খান, সিরাজগঞ্জ-৬ আসন থেকে এনসিপির মনোনিত প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর