সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
মিরপুরে কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপের’ আরও ৫ সদস্য গ্রেফতার তাড়াশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে রাজশাহীতে সংবাদ সম্মেলন ৫ দিন দেশজুড়ে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা সুন্দরগঞ্জে সালিশি বৈঠকে মারধরে এক ব্যক্তি নিহত, আটক ৫ ২৯০ কিমি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানলো সুপার টাইফুন ‘বাভি’ হৃদয়ভাঙা বিদায়ের পর ব্রাজিলকে শীর্ষে ফেরানোর প্রতিশ্রুতি ভিনিসিউসের পঞ্চদশ সংশোধনী : হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু বিশ্বে বিলিয়নেয়ারের সংখ্যা ৩৩০০ ছাড়াল মাদকের বিরুদ্ধে অভিযানে ত্রাণমন্ত্রী দুলু, একদিনে আটক ১৫
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বাস-ট্রেনের সংঘর্ষে ১২ মৃত্যু: দ্বায়িত্ব অবহেলায় দূর্ঘটনা, ঘটনাস্থলে ছিলেন না দুই গেইটম্যানের কেউই

নিজস্ব প্রতিবেদক: / ১১৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৫ মার্চ, ২০২৬


কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেনের সংঘর্ষে ১২ জনের মৃত্যুর ঘটনা দ্বায়িত্ব অবহেলা থেকে ঘটেছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব বলছে, দূর্ঘটনার সময় ওই রেল ক্রসিংয়ে দায়িত্বরত দুই গেইটম্যানের কেউই ঘটনাস্থলে ছিলেন না। পরবর্তীতে দূর্ঘটনা সংঘটিত হলে তারা পালিয়ে যান।

এ ঘটনায় দ্বায়িত্ব অবহেলায় অভিযুক্ত গেটম্যান মো.হেলাল (৪১) কে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (২৫ মার্চ) রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত ‘কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় জড়িত রেলক্রসিং কর্মীকে গ্রেফতার’ সংক্রান্ত এক সংবাদ সন্মেলনে এসব বলেন র‍্যাব-১১ এর উপ-অধিনায়ক লে. কমান্ডার মো. নাঈম উল হক।

মো.নাঈম উল হক বলেন, মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কুমিল্লার বুড়িচং থানাধীন শংকুচাইল এলাকা থেকে মো. হেলাল নামের ওই গেইটম্যানকে গ্রেফতার করে র্যাব-১১ এর একটি আভিযানিক দল।

তিনি এই ঘটনায় হওয়া মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামী।

গত ২২ মার্চ রাত ৩টা ১০ মিনিটে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে রেলক্রসিং পার হওয়ার সময় যশোর থেকে লক্ষীপুরগামী ‘মামুন স্পেশাল’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১২ জন নিহত হয় এবং ২৫ জন আহত হয়। এই ঘটনায় বাসের যাত্রী নিহত সোহেল রানার খালা বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় এাটি মামলা করেন। মামলায় ওই রেলক্রসিংয়ের দুই গেইটম্যানকে আসামি করা হয়।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা যায় কর্তব্যরত গেটম্যান রেলক্রসিং এর গেট বন্ধ না করায় দুর্ঘটনাটি সংঘটিত হয়। ঘটনার সময় দুই গেইটম্যান মো. হেলাল ও মেহেদী হাসান কেউই ঘটনাস্থলে ছিলেন না। তাদের দায়িত্ব অবহেলা৷ কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত মো. হেলালকে লাকসাম রেলওয়ে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং অন্য আসামিকে গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জনান এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর