সোমবার, ১৮ মে ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
ঈদুল আযহা উপলক্ষে ১ নং ধামাইনগর ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভিজিএফ’র চাল বিতরণ শিক্ষা-দক্ষতায় নতুন দিগন্তের খোঁজে বগুড়ায় ‘আঞ্চলিক আলাপন’ গোপনে নিয়োগ, অবসরের দিনে প্রকাশ; অর্ধকোটি টাকা লেনদেনের অভিযোগ বিদায়ী অধ্যক্ষের বিরুদ্ধে সিংড়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার সিরাজগঞ্জে ডিসির মোবাইল ক্লোন করে চাঁদাবাজির অভিযোগ কামারখন্দে বোরো মৌসুমে সরকারি ভাবে ধান চাল সংগ্রহ শুরু কোটি টাকার সম্পদের উৎস নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি জোরদার সিরাজগঞ্জের সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক নেতৃত্বের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ এমপি হয়েও ৭ দিন ধরে ডিআইজিকে পাচ্ছি না, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কোটি টাকার সম্পদের উৎস নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি জোরদার

নিজস্ব প্রতিবেদক: / ৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬



রিটের অপব্যবহারে সম্পদের পাহাড়,আ.লীগ নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ
মহিদুর রহমানের বিরুদ্ধে প্রতারণার ফাঁদে হাজারো গ্রাহক নিঃস্ব হওয়ার আশঙ্কা

সিলেট-৩ আসনের সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য হাবিবুর রহমান–এর ভাই ও প্রবাসী পল্লী লিমিটেড–এর চেয়ারম্যান মহিদুর রহমান–এর বিরুদ্ধে রিটের অপব্যবহার করে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে,গত ১৭ বছরে বিভিন্ন মামলার রিটকে প্রভাব ও কৌশলগতভাবে ব্যবহার করে তিনি অবৈধভাবে সম্পদ গড়ে তুলেছেন।

একই সঙ্গে তাঁর ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা-কর্মীদের পুনর্বাসনেরও অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করছে, বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও ব্যবসায়িক কার্যক্রমের আড়ালে আওয়ামী লীগের নেতা-কর্মীদের পুনরায় সংগঠিত ও সক্রিয় করার চেষ্টা চলছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়,বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক উদ্যোগের মাধ্যমে রাজনৈতিকভাবে বিতর্কিত ব্যক্তিদের পুনরায় একত্রিত করার কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে, মহিদুর রহমান–এর পরিচালিত বিভিন্ন আর্থিক ও বিনিয়োগ কার্যক্রম নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়েছে। এতে করে হাজার হাজার গ্রাহক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও নিঃস্ব হওয়ার আশঙ্কায় রয়েছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, বিনিয়োগের নামে দীর্ঘদিন ধরে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও অনেকেই এখন পর্যন্ত তাদের অর্থ ফেরত পাননি। এ পরিস্থিতিতে ক্ষুব্ধ গ্রাহকদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।

এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ প্রসঙ্গে তার বক্তব্য পাওয়া যায়নি। তার পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর