রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
কামারখন্দে শিক্ষার্থীদের মাঝে পাঁচ হাজার গাছের চারা বিতরণ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মেমন, সম্পাদক শিহাব বরিশালে অবৈধ বালু উত্তোলনে কোস্ট গার্ডের অভিযান, ২ ড্রেজার-২ বাল্কহেডসহ ৭ জন আটক ব্যবসায়ীকে পেটালেন রমনা বিএনপি’র আহ্বায়ক, স্ত্রীর মামলা ভাটারায় বিদেশি পিস্তলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার,২৫টি মোবাইল উদ্ধার আমানতে অভিনব কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা,ভারতীয় যাত্রী আটক চলনবিল পয়েন্টে ভাড়া তালিকা নেই, পর্যটকদের কাছে ইচ্ছেমতো নৌকা ভাড়া আদায় মিরপুর-ফার্মগেট মেট্রো স্টেশনের সন্দেহজনক বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে মাদকসহ আটক ১ মিরপুর ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে সিটিটিসি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শিক্ষা-দক্ষতায় নতুন দিগন্তের খোঁজে বগুড়ায় ‘আঞ্চলিক আলাপন’

নিজস্ব প্রতিবেদক: / ৬০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬


“শিক্ষা থেকে সম্ভাবনা”এই প্রত্যয়কে সামনে রেখে শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থানের সমন্বয়ে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বগুড়ার আরডিএ অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ‘আঞ্চলিক আলাপন’।

সোমবার (১৮ মে) দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) হলরুমে বেসরকারি সংস্থা আইআইডি-র (IID) উদ্যোগে এই সংলাপের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, উন্নয়নকর্মী, জনপ্রতিনিধি ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নিয়ে মানসম্মত শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতকরণে তাদের মতামত তুলে ধরেন।

আলাপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়ার দ্বায়িত্বরত মহাপরিচালক মো. ফেরদৌস হোসেন খান।

আইআইডি-র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাঈদ আহমেদ এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তাইফুর রহমান,শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুজ্জামান হিমু,আরডিএ-র সাবেক পরিচালক ও চর উন্নয়ন গবেষণা কেন্দ্রের (CDRC) গবেষক ড. একেএম জাকারিয়া,জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাদী লায়লা আরজুমান বানু,শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ,বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, সাপ্তাহিক বিজয় বাংলা পত্রিকার সম্পাদক ও শেরপুর প্রেসক্লাবের সভাপতি আরকাম হোসেন, শাজাহানপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোশাররফ হোসেন, এছাড়া জামায়াতে ইসলামী শাজাহানপুর উপজেলার আমির মাওলানা আব্দুর রহমান সংলাপে নিজের অভিমত ব্যক্ত করেন।

বক্তারা বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে শুধু পুঁথিগত শিক্ষা যথেষ্ট নয়। শিক্ষাকে কর্মমুখী ও দক্ষতার ওপর ভিত্তি করে সাজাতে হবে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর সন্তানদের মূলধারার কর্মসংস্থানে যুক্ত করতে কারিগরি ও জীবনমুখী শিক্ষার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন

সংলাপে রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

মাঠপর্যায়ের শিক্ষা পরিস্থিতির চিত্র তুলে ধরেন শাজাহানপুর উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল লতিফ, স্বপ্নপূরণ স্কুলের প্রতিষ্ঠাতা মো. মিজানুর রহমান এবং সরকারি চাঁচাইতারা মাদলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জনা রানী ঘোষ। আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে শ্রীমতী মমতাজ রানী এবং জেলা আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি সুজন কুমার রাজ ভর তাদের সংকটের কথা তুলে ধরেন।

যুব প্রতিনিধি হিসেবে ইয়ুথ ফর পলিসি (YfP) বগুড়ার সদস্য আব্দুল কাইয়ুম আকাশ, হাঞ্জালা সরকার, সিনথিয়া বিনতে মজিব ও আফিয়া ফারজানা আলোচনায় নতুন প্রজন্মের প্রত্যাশার কথা জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরডিএ-র পরিচালক দেলোয়ার হোসেন, উপ-পরিচালক নূর মুহাম্মদ, যুগ্ম-পরিচালক মো. তানবিরুল ইসলাম, আইআইডি-র সহকারী পরিচালক ইমন কাজী ও রিসার্চ অ্যাসোসিয়েট সাদিয়া জামান সহ ওয়াই এফ পি স্বেচ্ছাসেবীরা।

সংলাপের শেষে অংশগ্রহণকারীরা একমত পোষণ করেন যে, শিক্ষা থেকে প্রকৃত সম্ভাবনা উন্মোচনে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধি ও অভিভাবকদের সচেতনতা সবচেয়ে জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর