শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিংড়ায় চিকিৎসকের ওপর হামলাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

নাসিম নাটোর প্রতিনিধি : / ২৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই কর্মসূচিতে ৪৮ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার সহ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা অংশ গ্রহণ করেন।

সম্প্রতি শরীয়তপুর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. নাসির ইসলামের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন দাবিতে এই কর্মসুচি পালিত হয়েছে বলে জানা গেছে।

মানববন্ধনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডাঃ আব্দুল আহাদ, ডাঃ জহুরুল ইসলাম, ডাঃ শিবলী নোমানী শুভ, ডাঃ আকলিমা খাতুন, ডাঃ রিফাহ নানজীবা, ডাঃ হাফছা বিনতে আলিফ, সিংড়া দেশ মেডিকেল এর স্বত্ত্বাধিকারী ও পরিচালক মতলেবুর রহমান প্রমূখ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর