রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
লাবনী থেকে প্রিয়মনি, উত্থানের নেপথ্যে প্রবাসীদের ব্ল্যাকমেইলের অভিযোগ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সকল পর্যায়ে একক প্রার্থী দিবে -হুইপ দুলু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবা সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে : আসাদুল হাবিব দুলু রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২ রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত খেলার মাঠ উপযোগী করতে কাজিপুরে ইউএনও শাহনাজ পারভীন এর  মাঠ পরিদর্শন সিরাজগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ সহস্রাধিক রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান নওগাঁর ৩ বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত: ‘আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’— এমপি ধলু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিজ্ঞান মেলায় বিভাগীয় পর্যায়ে কাজিপুরের আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজের সাফল্য

অনলাইন ডেস্ক: / ১০১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২৬ এ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজ সাফল্য অর্জন করেছেন। রাজশাহী  বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় তারা দ্বিতীয় স্থান অর্জন করেছেন। মঙ্গলবার (১৯ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কলেজটির অধ্যক্ষ মহসিন রেজা।
মেলায় অংশগ্রহণকারী বিজ্ঞান ও গবেষণা দলকে অভিনন্দন জানিয়ে অধ্যক্ষ বলেন, ‘এ সাফল্য আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজের জন্য একটি মাইল ফলক। কলেজের হারানো গৌরব ও ঐতিহ্য যেন ফিরিয়ে আনতে পারি এবং শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখতে পারি এ দোয়া চাই। ‘

অভিনন্দন জানিয়ে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, ‘আজ বিভাগীয় পর্যায়ে আটটি জেলা দলের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে কলেজটি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন।’

উল্লেখ্য, এর আগে উপজেলা পর্যায়ে আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজ প্রথম হয়ে জেলা পর্যায়ে উত্তীর্ণ হয়। জেলা পর্যায়ে ২৭টি দলের মধ্যে প্রথম হয়ে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পায়। বিভাগীয় পর্যায়ে আটটি জেলা দলের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে কলেজটি। বিভাগীয় পর্যায়ে মেলায় অংশগ্রহণকারী বিজ্ঞান ও গবেষণা দলটি ‘নবায়ণযোগ্য শক্তি দ্বারা নিয়ন্ত্রিত শহর/স্মার্ট হোম’ নামের প্রকল্পটি উপস্থাপন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর