মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সর্বশেষ
চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে ৬২ লাখ টাকার বিদেশি সিগারেট-শুঁটকি জব্দ, আটক ১৬ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের নাগরিক জীবনমান সহনীয় করতে সরকারের অগ্রগতি সন্তোষজনক নয়: চরমোনাই পীর ২২৬টির বেশি আসন নিয়ে আমরাই সরকার গড়বো: মমতা ১২ এপ্রিল পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৩৬.৫ শতাংশ বৃদ্ধি মেঘনা মোহনায় কোস্ট গার্ডের অভিযান, ৫ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারী গ্রেফতার ইরানের ওপর নৌ-অবরোধ আরোপে প্রস্তুত যুক্তরাষ্ট্র: আল জাজিরা আবারও আন্তর্জাতিক রূপে শহীদ চান্দু স্টেডিয়াম হচ্ছে অত্যাধুনিক ক্রীড়া কমপ্লেক্স মাঝনদীতে অসুস্থ শিশু—কোস্ট গার্ডের দ্রুত চিকিৎসা সহায়তা রাজারদিঘী দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ভোটে ইঞ্জিনিয়ারিংয়ের আশংকায় এজেন্টদের সর্তক করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু

নিজস্ব প্রতিবেদক: / ৪৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ভোটের দিন কেন্দ্রগুলোতে ইঞ্জিনিয়ারিং হতে পারে। এজন্য ভোট শুরুর আগেই এজেন্টদের কেন্দ্রে যেতে হবে। ব্যালটের বাক্সগুলো খালি আছে কিনা সেটা চেক করতে হবে। ভোটাররা কেন্দ্রে আসলে এজেন্টরা চেক করে দেখবেন সে প্রকৃত পক্ষে ভোটার কি না বা ছবিযুক্ত ভোটার তালিকার সাথে নামের মিল আছে কি না। নারীরা মুখ ডেকে আসলেও নারী এজেন্টরা তাদের মুখ দেখবেন, আর পূরুষরা খেয়াল করবেন যে কেউ বাইরে থেকে অতিরিক্ত ব্যালট নিয়ে কেন্দ্রে ঢুকতে না পারে।

সোমবার (০৯ ফেব্রুয়ারী) দুপুরে সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া পুকুরচালা এলাকায় আয়োজিত নির্বাচনি সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামীলীগ সমর্থক ভোটারদের উদ্দেশ্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ৫ আগষ্টের পর দোষীদের সাথে বিনা কারনেও কিছু আওয়ামীলীগের বিরুদ্ধে মামলা হয়েছে। ভোটের পর ওই সব মামলা প্রত্যাহার করে নেওয়া হবে, কেউ হয়রানীর শিকার হবেন না। এসময় সকলের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন তিনি।

জনসভায় জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক নুর কায়েম সবুজসহ জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর