বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
কালিয়াকৈরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে আহতের ঘটনার যুবক গ্রেফতার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে জিয়ারতে বিএনপি নেতারা ফেরিওয়ালা পারুলকে ভ্যানগাড়ি উপহার দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা টিটু লুইজিয়ানায় ১০০ বিলিয়ন ডলারের মহাকাশঘাঁটি নির্মাণের ঘোষণা মাস্কের কাল বসছে তৃতীয় অধিবেশন : ইস্যুভিত্তিক বিতর্কে উত্তপ্ত হবে সংসদ পোশাক নিয়ে বিতর্কে মুখ খুললেন কৃতি মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৪ নবজাতকের মৃত্যু ‘যুক্তরাষ্ট্রের পক্ষে অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধ চালিয়ে যাওয়া সম্ভব’
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিংড়ায় ১১৮ টি কেন্দ্রে ভোট গ্রহণ, মালামাল প্রেরণ

মোঃ ছালেকুর রহমান, সিংড়া (নাটোর) প্রতিনিধি: / ১০৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

নাটোরের-৩ সিংড়া আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

বুধবার সকাল থেকেই ১১৮ কেন্দ্রে মালামাল প্রেরণ করা হয়। এর মধ্যে ৩৫ কেন্দ্র ঝুঁকিপুর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সকল কেন্দ্র সিসিটিভির আওতায় আনা হয়েছে বলে জানা গেছে।

সিংড়া উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, এবার উপজেলার ১২ টি ইউনিয়ন ও পৌরসভায় মোট ১১৮ টি কেন্দ্রে ও ৬৩১ টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এর জন্য ১১৮ জন প্রিজাইডিং অফিসার, ৬৩১ জন সহকারী প্রিজাইডিং, ১২৬২ জন পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে।

চলনবিল অধ্যুষিত সিংড়ায় মোট ৩ লক্ষ ২৬ হাজার ৮৭২ জন ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এর মধ্যে ১ লক্ষ ৬৪ হাজার ৮৮ জন পুরুষ ভোটার ও ১ লক্ষ ৬২ হাজার ৭৮১ জন মহিলা এবং ৩ জন হিজরা ভোট দিবেন।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল রিফাত জানান, নির্বাচন শান্তি পূর্ণ করার লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে সকল কেন্দ্রে প্রয়োজনীয় মালামাল প্রেরণ করা হয়েছে। ২ প্লাটুন বিজিবি, ১ প্লাটুন আনসার ব্যাটেলিয়ান এবং দেড় শতাধিক সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত থাকবে। ১৩ টি পুলিশের মোবাইল টিম এবং ৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর