রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সর্বশেষ
নতুন সরকারের শপথের পর ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান পোস্তগোলায় ১০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার রাজশাহী শিক্ষা বোর্ডে নিয়মবহির্ভূত নিয়োগ : মন্ত্রণালয়ের ছাড়পত্র ছাড়াই ৬০ জন স্থায়ী সিরাজগঞ্জে দুই ঝায়ের ঝগড়ায় দুই গ্রাম রনক্ষেত্র শতাধিক বসতবাড়ী ভাংচুর লুট, আহত ৩০ নির্বাচন ঘিরে ৯৯৯ নম্বরে ৮ হাজারের বেশি ফোনকল অন্যকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ফায়ার ফাইটার, ৩টি সড়ক দুর্ঘটনা- নিহত ১ আহত ৫ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াত নেতার বাড়িতে হামলা, নারীসহ আহত ৫ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জায়গা দখল করে বাড়ি নির্মানের অভিযোগ ঘানার সাবেক রাষ্ট্রপতির সাথে সিএসএ ভিপি রিফাদের বৈঠক যুবদল নেতার দোকান ভাংচুরের অভিযোগ, জামায়াতের আমির ও সেক্রেটারি গ্রেপ্তার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জায়গা দখল করে বাড়ি নির্মানের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চক বাঙ্গালায় অন্যের জায়গা দখল করে বাড়ি নির্মানের অভিযোগ উঠেছে গোলবার হোসেন তালুকদার গং এর বিরুদ্ধে। ভুক্তভোগী ইব্রাহিম হোসেন ও তার পরিবারের দাবি, জায়গা জমি নিয়ে
সিরাজগঞ্জ আদালতে মামলা চলমান থাকলেও স্থানীয় গোলবার হোসেন গং প্রভাবশালী পক্ষ হওয়ায় জোরপূর্বক ভাবে জায়গা দখল করে বাড়ি ঘর নির্মান করছে এবং ভয়ভীতি প্রদর্শন করে আসছে বলে অভিযোগ উঠেছে। উল্লাপাড়ায় মডেল থানা অভিযোগ দিলে থানা পুলিশ ঘর নির্মান বন্ধ করে দিলে তা মানছে না প্রভারশালী গোলবার হোসেন গং। ঘটনাটি ঘটেছে উল্লাপাড়া উপজেলার বাঙ্গলা ইউনিয়নের চক বাঙ্গালা গ্রামে এ ঘটনা ঘটে।

সরেজমিনে ও অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জাগয়াটি ইব্রাহিম হোসেন গংদের নিজ দখলে ছিলো। সম্প্রতি জমি-সংক্রান্ত্র বিরোধের জেরে গোলবার হোসেন গং হঠাৎ করে জায়গাটি দখল করে ঘর নির্মাণ করছে। এসময় বাধা দিতে গেলে পরিবারের সদস্যদের সঙ্গে বাকবিতন্ডা ও ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। পরে থানায় অভিযোগ করা হলে থানা পুলিশ ঘর নির্মান না করার জন্য বলে যায়। পরে পুলিশের কথা অমান্য করে গত শনিবার থেকে আবার ও ঘর নির্মান শুরু করে।

ভুক্তভোগী উপজেলার চক বাঙ্গালা গ্রামের মৃত ফরজ আলী সরকারের ছেলে ইব্রাহিম হোসেন গং বলেন, আমার বাবার সম্পত্তি গোলবার হোসেন গং ভূয়া দলিল বানিয়ে জায়গা দখল করে বাড়ি নির্মাণ করছে। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। তার পরেও তারা আমাদের জায়গা অবৈধ ভাবে দখল করে বাড়ি ঘর নির্মান করছে। বিষয়টি স্থানীয় জন প্রতিনিধি ও থানায় অবগত করেছি। উাল্লাপাড়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করে যায়। পরে আবার কাজ শুরু করছে। আমরা কিছু বল্লেই দেশীও অস্ত্র নিয়ে হামলা করতে আসছে। আমরা ন্যায় বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত চক-বাঙ্গালা গ্রামের সোলেমান হোসাইন তালুকদারের ছেলে গোলবার হোসেন তালুকদার গং বলেন, ইব্রাহিমের বাবার কাছ থেকে ২২ শতক জায়গা কিনেছি। আমরা আমাদের ক্রয়কৃত জায়গার উপরে বাড়ী ঘর নির্মাণ করছি। আমরা অন্যের জাগয়া দলখ করি নি।

তবে স্থানীয়রা বলছেন, প্রশাসনের ঘটনাস্থলে এসে কাছে সুষ্ঠু তদন্ত ও দখলচেষ্টা বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করা নির্দেশ দেওয়া হয়েছিল। যেহেতু জায়গা-জমি বিষয় আদাল রায় দিবেন।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর