শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ১ এ অতিরিক্ত ও ভুতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহকদের বিক্ষোভ, কর্তৃপক্ষের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস  জয়পুরহাটে লোডশেডিংয়ে হিমাগারে আলু পচনের আশঙ্কা, বাড়ছে খরচ সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কালিয়াকৈরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে আহতের ঘটনার যুবক গ্রেফতার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে জিয়ারতে বিএনপি নেতারা ফেরিওয়ালা পারুলকে ভ্যানগাড়ি উপহার দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা টিটু লুইজিয়ানায় ১০০ বিলিয়ন ডলারের মহাকাশঘাঁটি নির্মাণের ঘোষণা মাস্কের কাল বসছে তৃতীয় অধিবেশন : ইস্যুভিত্তিক বিতর্কে উত্তপ্ত হবে সংসদ পোশাক নিয়ে বিতর্কে মুখ খুললেন কৃতি মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

দায়িত্ব শেষে অবশ্যই দেশে থাকতে চাই: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক / ১৩৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

দায়িত্ব শেষ করার পর অবশ্যই দেশে থাকবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তার বিদায়ী সভায় এসব কথা বলেন তিনি। তিনি বলেন, একটা নির্ভেজাল, উৎসবমুখর ও ক্রেডিবল নির্বাচন হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের দিন ব্যালট বাক্স ছিনতাই এমন ঘটনা ঘটেনি। যদিও কুলাউড়ায় একটি ঘটনা ঘটতে গিয়েছিল সেটা সঙ্গে সঙ্গে উদ্ধার করা গেছে। আমাদের সবচেয়ে বড় ভালো লাগার বিষয় হচ্ছে, একটি ফ্রি-ফেয়ার ইলেকশন হয়েছে।

দেড় বছরে এই মন্ত্রণালয়ের দুর্বলতা এবং সেগুলো সমাধান করতে কী পদক্ষেপ নিয়েছেন, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি একটি ভঙ্গুর পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিলাম কিন্তু এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে।

সামনের স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য চ্যালেঞ্জ কী থাকবে, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাস্তব জীবনে সব সময় চ্যালেঞ্জ আছে। তবে এটা দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করতে হবে। সামনে যে মন্ত্রী হবে তার জন্য দোয়া থাকবে।

তিনি বলেন, আমাদের সঙ্গে যারা কাজ করেছে তারা সবাই ধন্যবাদ পাওয়ার যোগ্য। পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বন্ধ করায় কিছুটা স্বস্তি আসছে।

দেশে থাকবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই দেশে থাকব। কেউ কখনো বলতে পারবে না, আমার আত্মীয় কেউ কখনো কারও কাছে সুপারিশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর