শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সর্বশেষ
রোজার নিয়ত করার সঠিক সময় ও নিয়ম তেজগাঁও কার্যালয়ে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালী জেলা সমিতির পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ সিংড়ায় রাত ১২টা ১ মিনিটে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ হাসপাতাল থেকে বাসায় ফিরলেন তানিয়া বৃষ্টি শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে বিদ্যুৎ মন্ত্রী টুকুর ফুলেল শ্রদ্ধা সিরাজগঞ্জের সলঙ্গা থানার ওসির অপসারণ দাবিতে স্থানীয়দের বিক্ষোভ সিংড়াকে সন্ত্রাস, দুনীতি ও মাদকমুক্ত আধুনিক সিংড়া গড়ে তুলতে চাই: এমপি আনু অধিনায়ক হয়ে পর্তুগালের স্কোয়াডে ফিরছেন রোনালদো
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তেজগাঁও কার্যালয়ে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক / ১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করতে আসেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে তার গাড়ি বহর কার্যালয় প্রাঙ্গণে এসে পৌঁছালে সেখানে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজই ছিল তার কার্যালয়ে প্রথম আনুষ্ঠানিক কার্যদিবস। তেজগাঁও কার্যালয়ে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে আন্তরিক অভ্যর্থনা জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

প্রধানমন্ত্রী কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় দায়িত্ব পালনকারী পুরাতন কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে অত্যন্ত আন্তরিকভাবে কুশলাদি বিনিময় করেন। এসময় তিনি তার কার্যালয়ের অনেক পুরনো কর্মকর্তা ও কর্মচারীকে নাম ধরে কাছে ডেকে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

এদিকে প্রধানমন্ত্রী কার্যালয় চত্বরে একটি ‘স্বর্ণচাঁপা’ ফুলের চারা রোপণ করেন। বৃক্ষরোপণ শেষে তিনি মহান আল্লাহপাকের দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.) সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর