শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বাংলাকে মায়ের ভাষা রাখতে হলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না- বিদ্যুৎমন্ত্রী টুকু

নিজস্ব প্রতিবেদকঃ / ৪৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাকে মায়ের ভাষা রাখতে হলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। নিজের ভাষাকে ঠিক মতো জানার চেষ্টা করি না বলেই, জাতিসত্তার ভিত্তি দুর্বল হচ্ছে। স্লোগানের চেয়ে জাতীয় চেতনার চর্চা বেশি জরুরি। শনিবার বেলা সাড়ে ১২টায় সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলা ভাষাটা নিজের মধ্যে যদি একটু চিন্তা করতাম। আজকের ছেলে-মেয়েরা ইনকিলাব, ইনকিলাব বলতো না। ইনকিলাব তো অন্যদের ভাষা। যারা আমাদের ভাষাটাকে কেড়ে নিতে চেয়েছিল।
মুক্তিযুদ্ধের অভিজ্ঞতার কথা উল্লেখ করে টুকু বলেন, আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। জীবন দেওয়ার জন্য। সমাজ পরিবর্তনের জন্য। তবে সমাজ যে উল্টোপথে হাঁটে। এখন দেখা যাচ্ছে। ইনকিলাবসহ আরও শব্দ পাচ্ছি। যাদের সাথে বাংলার কোন সম্পর্ক নাই। অথচ আমাদের ছেলেদের সেটাই ভাষা হয়ে যাচ্ছে।


তিনি বলেন, ২১শে ফেব্রুয়ারী হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার প্রথম সোপান। সেদিনই ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছিল এই বাংলাদেশ একটি স্বাধীন স্বত্ত্বা হবে। ভাষার জন্য লড়াই মানে একটি মানচিত্রের জন্য লড়াই। সেই লড়াই ২১ শে ফেব্রুয়ারী শুরু হয়েছিল ৭১ এ শেষ হয়েছে। ভাষা দিবসে নতুন প্রজন্মের কাছে বার্তা হলো-নিজের মাতৃভাষাকে সবার উপরে রাখতে হবে এবং নিজের মাতৃভাষাকে রক্ষা করতে হবে। ২১শ আমাদের এটাই শেখায়।
টুকু বলেন, অনেকে বলে ভাই শিল্পকারখানা দিয়ে ভরে ফেলতে হবে। আমি বলি শিল্পকারখানা করতে তো জমি লাগে সেই জমি কোথায়? কৃষিতে যদি শিল্প কারখানা করা হয় তাহলে খাওয়ার জন্য আমাদের অন্য কিছু উপর নির্ভর করতে হবে।
মন্ত্রী বলেন, নিজের দেশকে ভালোবাসুন, নিজের ভাষাকে ভালোবাসুন। নিজের সম্পদকে ভালোবাসুন, নিজের জাতিকে ভালোবাসুন তাহলে তাহলে দেখবেন দেশ দাঁড়িয়ে গেছে। নিজের দেশ, ভাষা, সংস্কৃতি ও সম্পদের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকেই টেকসই উন্নয়ন সম্ভব।
জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর